সদ্য সংবাদ
বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে ফারুক আহমেদের রিট
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। রোববার এই রিটটি দাখিল করেন তার আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।
রিট আবেদনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৯ ও ৩০ মে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে আদালতের কাছে রুল জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে আবেদন করা হয়েছে, আদালত যদি রুল জারি করেন, তাহলে চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত এনএসসির ওই সিদ্ধান্তগুলো স্থগিত রাখা হোক।
এ মামলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ মোট পাঁচজনকে বিবাদী করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও রয়েছে। আইনজীবীদের ধারণা, সোমবার এই রিটের শুনানি হতে পারে।
উল্লেখ্য, ২৯ মে ফারুক আহমেদের বিসিবি পরিচালক পদে মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরদিন, ৩০ মে তার জায়গায় নতুন পরিচালক হিসেবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেয় এনএসসি।
প্রসঙ্গত, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির দুই পরিচালক—জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমকে অপসারণ করে তাদের স্থানে নিয়োগ দেয় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে। পরবর্তীতে পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ।
তবে সম্প্রতি সেই সিদ্ধান্ত পরিবর্তন এবং ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে নতুন আইনি বিতর্ক। আদালতের রায়ের ওপরই এখন নির্ভর করছে তার পদ ফিরে পাওয়ার ভবিষ্যৎ।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?