সদ্য সংবাদ
পুরো দল অলআউট মাত্র ২ রানে
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট বিশ্বে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছে ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি লিগের দল রিচমন্ড সিসি। বিশাল ৪২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ রানেই অলআউট হয়ে যায় পুরো দল। মাত্র ৫.৪ ওভারে গুটিয়ে যাওয়া এই ইনিংস এখন ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন দলীয় স্কোর হিসেবে জায়গা করে নিয়েছে।
ঘটনাটি ঘটে ২৪ মে, মিডলসেক্স কাউন্টি লিগের তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানের এক ম্যাচে। প্রতিপক্ষ নর্থ লন্ডন সিসি টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৪২৬ রান। দলের হয়ে ড্যান সিমন্স একাই করেন ১৪০ রান। এছাড়াও জ্যাক লেভিথ ৪৩ ও নাবিল আব্রাহামস ৪২ রান করেন।
বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে সম্পূর্ণ ভেঙে পড়ে রিচমন্ড সিসির ব্যাটিং লাইনআপ। দলের ৮ জন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি। মাত্র দুজন ব্যাটার ১ করে রান তুললেও দলীয় ইনিংস থামে মাত্র ২ রানে। ফলে ৪২৪ রানের বিশাল ব্যবধানে হারতে হয় রিচমন্ডকে।
এই লজ্জাজনক স্কোর ভেঙে দিয়েছে ১৮১০ সালে হওয়া প্রথম শ্রেণির ক্রিকেটে গড়া আগের সর্বনিম্ন ৬ রানের রেকর্ড। সেবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে 'দ্য বিএস' নামে একটি দল মাত্র ৬ রানে অলআউট হয়েছিল। ১৮৭৭ সালে মেরিলেবোন ক্লাবের বিপক্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও মাত্র ১২ রানে অলআউট হয়।
আধুনিক ক্রিকেটেও এমন লজ্জার রেকর্ড আছে—১৯৫৫ সালে টেস্টে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল মাত্র ২৬ রানে। ওয়ানডেতে ২০২৪ সালে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ৩৫ রানে। টি-টোয়েন্টিতেও ২০২৪ সালে আইভরি কোস্ট অলআউট হয়েছিল মাত্র ৭ রানে নাইজেরিয়ার বিপক্ষে।
রিচমন্ড সিসির ২ রানে অলআউট হওয়া ক্রিকেটভক্তদের বিস্মিত করেছে। আধুনিক যুগে যেখানে একের পর এক রানের পাহাড় গড়ে উঠছে, সেখানে একটি দল মাত্র ২ রানে অলআউট হওয়া নিঃসন্দেহে এক বিস্ময়কর ও বিব্রতকর অধ্যায় হিসেবে ইতিহাসে রয়ে যাবে।
— আয়শা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?