সদ্য সংবাদ
নতুন রূপে আসছে টাকা, নেই কোনো ব্যক্তির ছবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক এবার টাকার নোটে আনছে এক ভিন্নমাত্রার পরিবর্তন। দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই আনা হচ্ছে নতুন ডিজাইনের নোট—যেখানে থাকবে না কোনো ব্যক্তির ছবি। বরং তুলে ধরা হয়েছে বাঙালির গৌরবগাথা, ঐতিহাসিক স্থাপনা এবং প্রাকৃতিক বৈচিত্র্য।
নতুন নোটগুলোতে থাকছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহার আগে, অর্থাৎ আগামী ২ বা ৩ জুন প্রথম দফায় বাজারে ছাড়া হবে ২০, ৫০ এবং ১০০ টাকার নতুন নোট। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এসব নোটের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে দেশের প্রকৃতি, ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উঠে আসে। কোনো রাজনৈতিক বা ব্যক্তিকেন্দ্রিক ছবি রাখা হয়নি, এটি একটি নিরপেক্ষ ও পরিচয়ভিত্তিক উদ্যোগ।
বাজারে ছাড়ার আগে নতুন নোটের ডিজাইন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখানো হবে বলেও জানা গেছে।
নতুন নোটের খবরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন, কারণ এতে দেশের পরিচিতি ও গর্বের ঐতিহ্য এক নতুনভাবে উপস্থাপিত হয়েছে।
নতুন নোটে যা থাকছে:
১০০ টাকার নোটে এক পাশে থাকবে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং রয়েল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে থাকবে সুন্দরবনের দৃশ্য, যেখানে হরিণের দল ও একটি বাঘ দেখা যাবে।
২০০ টাকার নোটে থাকবে অপরাজেয় বাংলা ভাস্কর্য এবং অপর পাশে থাকবে ধর্মীয় সম্প্রীতির প্রতীক—মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ও উপাসনালয়। মাঝখানে থাকবে সবুজের মধ্যে বাংলাদেশের মানচিত্র।
৫০০ টাকার নোটে এক পাশে থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার এবং অপর পাশে থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন।
১০০০ টাকার নোটে এক পাশে থাকবে জাতীয় স্মৃতিসৌধ এবং অপর পাশে জাতীয় সংসদ ভবন।
বাংলাদেশ ব্যাংকের এই নতুন উদ্যোগ শুধু নোটের চেহারা বদলেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ—দু'পক্ষই এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার