
সৌদি আরবে কর্মরত স্বামীর পাঠানো ৩৫ লাখ টাকা দিয়ে ১৭ জন বাংলাদেশির ভিসার জন্য এক সৌদি কফিলের সঙ্গে চুক্তি করেছিলেন এক প্রবাসীর স্ত্রী। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা তো আসেনি, উল্টো টাকা ফেরত না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েন তারা। এই দুরবস্থা থেকে মুক্তির আশায় শেষ পর্যন্ত ‘জিনের বাদশা’ খ্যাত প্রতারক চক্রের ফাঁদে পা দেন ওই নারী।
ইউটিউব ও টিভির বিজ্ঞাপন দেখে তিনি যোগাযোগ করেন তথাকথিত "মা ফাতেমার দরবারে"। শুরুতে বলা হয় কোনো টাকা লাগবে না। কিন্তু পরে তাকে জানানো হয়, সৌদি কফিলকে বশ করতে হলে জিন-পরীদের ‘পবিত্র’ করতে হবে। এজন্য ভুটানী গরুর ২১ কেজি দুধসহ নানা ‘তান্ত্রিক সরঞ্জাম’ কিনতে হবে। নানা অজুহাতে একপর্যায়ে ওই নারীর কাছ থেকে ১০ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
একই কৌশলে এই চক্রটি বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভোলার বোরহানউদ্দিন থেকে এ চক্রের তিন সদস্য—রাকিব (২০), রাকিব মোল্লা (২৯) ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
পিবিআই’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান জানান, চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব ও টেলিভিশনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ‘ভাগ্য পরিবর্তন’, ‘ভিসা পাওয়া’, ‘প্রেম ফিরে পাওয়া’, ‘মামলায় জয়ী হওয়া’, এমনকি ‘গুপ্তধন’ পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে।
তারা ফোনে জিন-পরীর ভয়েস নকল করে মানুষকে ভয় দেখাতো—বলতো কিছু বললে সন্তান রক্ত বমি করে মারা যাবে। ‘জিন’ ও ‘পীরের দরবার’ সাজিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে আদায় করত লাখ লাখ টাকা। এই প্রতারণা চালাতে তারা ভুয়া সিম, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট ব্যবহার করত।
২০১৯ সাল থেকে শুরু হওয়া এই প্রতারক চক্রটি গত সাত বছরে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে পিবিআই।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৩ ঘণ্টা আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
২০ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১ দিন আগে