সদ্য সংবাদ
গুজব নয় বাস্তবতা: সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক স্বচ্ছ ও পজিটিভ
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক কিছু গুঞ্জন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে—সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কি খারাপের দিকে যাচ্ছে? তবে এ ধরনের ধারণা সোজাসুজি নাকচ করে দিয়েছেন সরকারের একজন সিনিয়র উপদেষ্টা। তার মতে, সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক স্বাভাবিক, পেশাদার এবং সম্পূর্ণ ইতিবাচক।
এই উপদেষ্টা জানান, কয়েকদিন আগে সেনাপ্রধান নিজ অধীনস্থ কর্মকর্তাদের নিয়ে একটি অভ্যন্তরীণ বৈঠক করেন। ঠিক তার পরদিনই অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠকে উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, আইজিপি, বিজিবি ও কোস্টগার্ডের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং অন্য শীর্ষ কর্মকর্তারা।
তবে প্রথম দফার প্রেস বিজ্ঞপ্তিতে আইজিপির নাম না থাকায় প্রশ্ন ওঠে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আইজিপি বৈঠকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে তার নাম বাদ পড়া সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সংশোধনযোগ্য বিষয়।”
বৈঠকটি নিয়ে অনেকেই ধারণা করছেন, এটি কোনো সংকেত বহন করছে। এমন জল্পনার জবাবে উপদেষ্টা বলেন, এটি ছিল নিয়মিত ‘ল অ্যান্ড অর্ডার’ পর্যালোচনা সভা, যার আগেও একাধিকবার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “এটি সরকারের রুটিন কার্যক্রমের অংশ, এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই।”
সম্প্রতি ‘মানবিক করিডোর’ ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে—এমন দাবি ঘিরে সামাজিক মাধ্যমে বেশ কিছু গুজব ছড়িয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, “এসব সম্পূর্ণ গুজব ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এতে কোনো সত্যতা নেই।”
তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী—বিশেষ করে সাবেক স্বৈরশাসকদের সমর্থকেরা—এসব গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, তা নিয়েও তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ পর্যন্ত কেউ কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।”
তিনি বলেন, “যদি এই অভিযোগ বিদেশে করা হতো, তাহলে তা মানহানির মামলার পর্যায়ে যেত। তবুও আমরা ধৈর্য ধরছি। বারবার বলছি—প্রমাণ দিন, আমরা গ্রহণ করব।”
উপদেষ্টা আশা প্রকাশ করেন, দেশের সচেতন নাগরিক ও দায়িত্বশীল গণমাধ্যম এসব রাজনৈতিক গুজব ও অপপ্রচারের সত্য-মিথ্যা যাচাই করতে সক্ষম হবেন।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে