
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নানা গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এ খবরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, দ্বিধা ও নানা প্রতিক্রিয়া।
বাংলাদেশ শোনা মিডিয়ার জনপ্রিয় ‘জনতা’ অনুষ্ঠানে অংশ নেওয়া নাগরিকদের মতামত থেকে উঠে এসেছে একটি পরিপূর্ণ চিত্র—যেখানে কেউ কেউ ইউনূসের নেতৃত্বকে দেশের জন্য আশীর্বাদ মনে করছেন, আবার কেউ সতর্ক দৃষ্টিতে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, “উনি যখন দায়িত্ব নেন, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৪ থেকে ২০ বিলিয়নের মধ্যে। এখন সেটা প্রায় ৩০ বিলিয়নে পৌঁছেছে। আগে ইউরোপীয় ভিসার জন্য ভারত যেতে হতো, এখন ঢাকাতেই সব হচ্ছে।”
অনেকে মনে করছেন, ড. ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তা হঠাৎ করে থমকে গেলে দেশ আবারও অনিশ্চয়তার দিকে ধাবিত হতে পারে। তাঁদের ভাষায়, “তিনি একজন সৎ ও ভদ্র মানুষ, যিনি রাজনীতির বাইরে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন।”
তবে উদ্বেগও আছে। কেউ কেউ মনে করেন, যদি ইউনূসের পদত্যাগ রাজনৈতিক চাপে হয়, তবে তা দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। ভারতের উপর অতিরিক্ত নির্ভরতাও ফিরিয়ে আনতে পারে অতীতের ‘প্রভাবিত’ সময়ের স্মৃতি।
অনুষ্ঠানে বলা হয়, “বর্তমানে দেশে যে সীমিত পরিসরে হলেও স্থিতিশীলতা এসেছে, তা রক্ষা করার স্বার্থে ড. ইউনূসকে আরও কিছু সময় দেওয়া উচিত। তাঁর ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে তারপর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়াই হবে শ্রেয়।”
সাধারণ মানুষের আবেদন একটাই—“উনি যেন হঠাৎ করে পদত্যাগ না করেন। বরং সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে দায়িত্ব শেষ করেন।”

রাকিব: দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২৬সালের এই বহুল আলোচিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে পারে শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ মেধা যাচাই পরীক্ষা।
৯ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় ‘গোধূলি’। এর প্রভাবে অনেক এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
৯ ঘণ্টা আগে

রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ পুরোপুরি থামার আগেই দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে রাষ্ট্রপতি পদ। ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তর থেকে শুরু করে বিরোধী শিবির ও সাধারণ জনগণের মধ্যেও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন?
৯ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
২ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২ দিন আগে