
অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে জটিলতার অবসান হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে। দেশের একটি প্রভাবশালী গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির বার্তা এসেছে।
নতুন হার অনুযায়ী
প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫% হারে মহার্ঘ ভাতা
দশম থেকে ২০তম গ্রেডের কর্মীরা পাবেন ২০% হারে ভাতা
এক সিনিয়র অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা জানান, গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে। আর্থিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, এবারের বাজেটে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রয়েছে এবং এ নিয়ে একটি কমিটিও কাজ করছে।
তবে, নতুন ভাতা কার্যকর হওয়ার পর ২০২৩-২৪ অর্থবছরে চালু হওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫% বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। ২০২৩ সালের জুলাই থেকে নির্বাচনের আগে সরকার অতিরিক্তভাবে ৫% হারে বিশেষ প্রণোদনা চালু করেছিল, যা এখনও চালু রয়েছে। তবে সেটি এবার বাতিল হয়ে যাচ্ছে।
পটভূমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ থেকে সরকারি কর্মচারীদের কিছুটা স্বস্তি দিতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রথম থেকে নবম গ্রেডের জন্য ১০-১৫% এবং দশম থেকে ২০তম গ্রেডের জন্য ২০% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব দেয়।
জনপ্রশাসন সচিব এই সুবিধা চলতি বছরের জানুয়ারি থেকেই কার্যকর করার পরামর্শ দিলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব ঘটে।

রাকিব: দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২৬সালের এই বহুল আলোচিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে পারে শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ মেধা যাচাই পরীক্ষা।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় ‘গোধূলি’। এর প্রভাবে অনেক এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে

রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ পুরোপুরি থামার আগেই দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে রাষ্ট্রপতি পদ। ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তর থেকে শুরু করে বিরোধী শিবির ও সাধারণ জনগণের মধ্যেও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন?
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
২ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২ দিন আগে