
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আবারও বাড়ানো হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা।
শুক্রবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। এটি রোববার (১৮ মে) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী:
* ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৫৯,৫০৫ টাকা
* ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৩৬,৭১৪ টাকা
* সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,১২,৯৭৮ টাকা
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমান রুপার দর:
* ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৮১১ টাকা
* ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৬৮৩ টাকা
* ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,২৯৮ টাকা
* সনাতন রুপা: প্রতি ভরি ১,৭২৬ টাকা
রুমা/

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শুক্রবার (২৩ অক্টোবর) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন এবং বিদ্যুৎ লাইনের গুরুত্বপূর্ণ অংশে কাজ করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।
১৯ মিনিট আগে

আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য আজকের নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে। জুমার নামাজ, আসর, মাগরিব ও এশার নামাজের সময় জেনে নিতে পারেন এক নজরে।
৫৭ মিনিট আগে

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬-২৭ অর্থবছর শেষে মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ হবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
১১ ঘণ্টা আগে

অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করা মোবাইল ফোন শনাক্ত করতে জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) পুনরায় চালুর পরিকল্পনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এ কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন করে কোনো সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (২০ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
২ দিন আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২ দিন আগে

২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব। এসব হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ (বুধবার)।
২ দিন আগে

দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ দিন আগে