
বাংলাদেশে এসেই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ বাংলাদেশের উইকেট সম্পর্কে ধারণা নিতে তামিম ইকবালের দ্বারস্থ হয়েছিলেন। তামিমের সঙ্গে মহারাজের বন্ধুত্ব গড়ে ওঠে সবশেষ বিপিএলে, যেখানে তারা ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন। মিরপুরের উইকেট ভালোভাবে চেনা তামিম, তাই উইকেটের চরিত্র এবং কৌশল নিয়ে পরামর্শ নিতে এই অভিজ্ঞ বাংলাদেশি ব্যাটারের কাছে গিয়েছিলেন মহারাজ।
আজ (বুধবার) টেস্টের ৩য় দিনশেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কেশব মহারাজ বলেন, ‘হ্যাঁ, আমি তামিম ভাইকে একটা মেসেজ করেছিলাম। আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, বিপিএলেও একই দলে খেলেছি। আমি তার কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছি কন্ডিশন ও এখানকার অবস্থা নিয়ে। তিনি আমাকে কিছু ধারণা দিয়েছেন উইকেট কেমন হতে পারে; ওগুলো ভুল ছিল না। উইকেট তিনি একশ ভাগ ঠিক পড়েছেন।’
২য় ইনিংসে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও এখনই স্বস্তিতে থাকতে পারছেন না। মেহেদী মিরাজ ও জাকের আলি অনিক মিলে ১৩৮ রানের জুটি গড়েন। যার প্রশংসা করে মহারাজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ আজকে ভালো করেছে। কন্ডিশন একটু ভালো হয়েছে, বল পুরোনো হওয়ার পর। কিন্তু আমার মনে হয় এখনও আমরা এগিয়ে আছি। বাংলাদেশ এখন লিডে আছে। আমরাও তিন উইকেট দূরে আছি।’
ম্যাচের তৃতীয় দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে। বর্তমানে স্বাগতিকদের লিড ৮১ রান। জয় পেতে হলে চতুর্থ দিন লক্ষ্যটা যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে মেহেদী হাসান মিরাজদের। একইভাবে বাংলাদেশকে যত দ্রুত গুটিয়ে দিতে চান মহারাজ, ‘আমাদের যতটা কম রানে সম্ভব তাদেরকে আটকে দিতে হবে। কিন্তু আমি এখনও মনে করি, আমরা ঘুরে দাঁড়াবো। আমরা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যা করেছি, সেটা মাথায় রেখে বলছি।’

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
১ দিন আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬