
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ক্যান্টনমেন্টে গভীর রাত। নীরব এক কক্ষে ছড়িয়ে আছে মানচিত্র, গোয়েন্দা রিপোর্ট আর সামরিক কৌশলের নথি। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছেন এক অভিজ্ঞ জেনারেল, চোখে অনাড়ম্বর কিন্তু দৃঢ়তা ভরা দৃষ্টি। তার সামনে রাখা বাজেট পরিকল্পনা শুধুই সংখ্যার খেলা নয়—এটি একটি আত্মবিশ্বাসী জাতির কণ্ঠস্বর।
২০২৫-২৬ অর্থবছরের প্রতিরক্ষা বাজেট এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ। গতবার যেখানে ছিল ৪২ হাজার কোটি টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৫৫ হাজার কোটিতে। এই বরাদ্দ কেবল সামরিক সরঞ্জাম কেনার জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তায় আত্মনির্ভর হওয়ার স্পষ্ট বার্তা।
ত্রিশক্তির পুনর্জাগরণ
সেনা, নৌ ও বিমান—তিন বাহিনীই দীর্ঘদিন বাজেট সংকটে ছিল। ব্যয় বরাদ্দের সিংহভাগই যেত বেতন, রক্ষণাবেক্ষণ ও জ্বালানিতে। আধুনিক অস্ত্র কেনার জন্য হাতে থাকত সীমিত পরিমাণ অর্থ। এবার সেই চিত্র বদলেছে। সরকার মধ্যস্থতাকারী বাদ দিয়ে সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র বা কোম্পানির সঙ্গে চুক্তি করছে। বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের পথকে গুরুত্ব দিচ্ছে।
আকাশের দখলে নতুন অধ্যায়
বিমানবাহিনী দীর্ঘদিন ধরেই আধুনিক ফাইটার জেটের ঘাটতিতে ভুগছিল। এবার তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিমানবাহিনীর জন্য। চীনের J-10C মাল্টিরোল ফাইটার জেট এই পরিকল্পনার কেন্দ্রে। সঙ্গে উন্নত রাডার, পাইলট প্রশিক্ষণ এবং গ্রাউন্ড সাপোর্ট ইউনিট গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
এই জেটগুলো ভারতের রাফাল ও পাকিস্তানের JF-17 এর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। এছাড়া রাশিয়া ও সাইপ্রাস থেকে লং-রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল সংগ্রহের আলোচনাও চলছে।
সমুদ্রের অতল থেকে আধুনিকতার পথে
নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ব্যবহৃত দুটি পুরনো সাবমেরিনের বাইরে এবার বাজেটে প্রায় দুই বিলিয়ন ডলারে ছয়টি আধুনিক ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন কেনা হচ্ছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়ার ডিজাইন এগিয়ে। নতুন ফ্রিগেট, করভেট, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে বহরে। ইতালির ফিনকান্তিয়েরি এবং তুরস্কের এফটিসি’র সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে।
ভূখণ্ডে আধুনিক যুদ্ধের প্রস্তুতি
সেনাবাহিনীতে ইতোমধ্যে যুক্ত হয়েছে তুরস্কের TRG-300 রকেট লঞ্চার ও MK-1 হাউইটজার। নতুন বাজেটে যুক্ত হচ্ছে আরও আধুনিক যুদ্ধসামগ্রী—নোরা আর্টিলারি, টাইগার মিসাইল, অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল, হেলিকপ্টার ও ট্যাংক। তুরস্কের আলতাই ও ইন্দোনেশিয়ার হারিমাও ট্যাংক কেনার বিষয়েও আলোচনা চলছে।
প্রশিক্ষণ ও উৎপাদনে স্বনির্ভরতা
সাবমেরিন ও ফাইটার পাইলটদের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে চীন, দক্ষিণ কোরিয়া, আজারবাইজান ও তুরস্কে। দেশের ভেতরেই টাঙ্গাইল ও নরসিংদীতে ড্রোন ও হালকা অস্ত্র উৎপাদনের কারখানা স্থাপন হচ্ছে। তুরস্কের Baykar ও Roketsan কোম্পানি প্রযুক্তি হস্তান্তরে সম্মত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ শুধু নিজের চাহিদা পূরণ করেই থামবে না, বরং দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় অস্ত্র রপ্তানির দিকেও এগিয়ে যাবে।
এ বাজেট কেবল প্রতিরক্ষা পরিকল্পনা নয়, একটি রাজনৈতিক বার্তা
আঞ্চলিক ভূ-রাজনীতির টানাপোড়েনে বাংলাদেশ এবার স্পষ্ট করে জানিয়ে দিল—তারা আর নির্ভরশীল থাকতে চায় না। এই বাজেট আগ্রাসনের জন্য নয়, বরং আত্মরক্ষার জন্য। তবে কেউ চোখ রাঙালে, বাংলাদেশ চোখে চোখ রাখতে প্রস্তুত।
দুই দৃশ্য, দুই বাস্তবতা
দিল্লিতে যখন দুশ্চিন্তার মেঘ, ঢাকায় তখন আত্মবিশ্বাসের আলো। ভারতের গোয়েন্দা রিপোর্টে লেখা—বাংলাদেশ: দক্ষিণ এশিয়ার উদীয়মান সামরিক শক্তি।আর ঢাকায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখা এক নথির শিরোনাম—২০২৫-২৬ প্রতিরক্ষা বাজেট: আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখা।
এই বাংলাদেশ মাথা নিচু করে চলে না। সে এখন চোখ তুলে তাকায়—প্রয়োজনে চোখ উপড়েও ফেলতে পারে।
শেষে লেখা ছিল, শুধু বাজেট নয়, এ এক সাহসী জাতির ঘোষণা।
— আশা/

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
৬ ঘণ্টা আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
৬ ঘণ্টা আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত বাড়তে থাকায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
১ দিন আগে

রাকিব: স্বল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র দুই ঘণ্টার মধ্যে অন্তত ১৫টি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব কম্পন অনুভূত হয়েছে আলাস্কা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও হাওয়াই অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায়।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের তাণ্ডব চলাকালীন সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস শহরের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিষয়টি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৩ দিন আগে