
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শুধু নিজের উন্নয়নের জন্য নয়, বরং আশেপাশের প্রতিবেশী দেশগুলোর জন্যও একটি কৌশলগত ও অর্থনৈতিক ‘হৃদপিণ্ড’ হয়ে উঠতে পারে— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “বাংলাদেশ এ অঞ্চলের অর্থনৈতিক সঞ্চালনের কেন্দ্রবিন্দু হতে পারে। নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো যদি এই সংযোগ ব্যবস্থায় যুক্ত হয়, তাহলে সবাই লাভবান হবে। এ একে অপরের প্রতি অনুগ্রহ নয়— বরং পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই এ অগ্রযাত্রা সম্ভব।”
নেপালের ভৌগোলিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, “নেপাল একটি ল্যান্ডলকড দেশ। তাদের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আমাদের রুট ব্যবহার করতেই হবে। এতে তাদের যেমন উপকার হবে, তেমনি আমরাও লাভবান হব। এটি একটি বাস্তবসম্মত ও যৌথভাবে লাভজনক সিদ্ধান্ত।”
চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বে অসংখ্য আধুনিক বন্দর থাকলেও, আমরা এখনও সীমিত কিছু টার্মিনাল নিয়ে কাজ করছি। যদি আমাদের এই ‘হৃদপিণ্ড’ দুর্বল হয়ে পড়ে, তাহলে গোটা অঞ্চলই ভুগবে। তাই আমাদের বন্দর ব্যবস্থাকে অর্থনৈতিক এবং কৌশলগতভাবে আরও শক্তিশালী করতে হবে।”
আলোচনার শেষ পর্যায়ে তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই, বাংলাদেশ এই অঞ্চলের অর্থনৈতিক প্রবাহের কেন্দ্র হয়ে উঠুক। এই সংযোগ সবার জন্যই দরকার। এতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না— বরং সবাই উপকৃত হবে।”
সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে