
ঢাকা টেস্টে বাংলাদেশের ২য় ইনিংসের শুরুতে টানা দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। বাংলাদেশ নিজেদের ১ম ইনিংসে দঃ আফ্রিকার বোলিং তোপে মাত্র ১০৬ রান তুলতেই সব কটি উইকেট শেষ হয়, জবাবে প্রোটিয়ারা ২০২ রানের বড় লিড নিয়ে মাঠ ছাড়ে। তাইজুলের ৫ উইকেট শিকার করে তাদের আর বেশি রান করতে দেয়নি। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বাংলাদেশের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি, ৩ উইকেট হারিয়ে মাত্র ১০১ রানেই থেমে যায় ২য় দিনের খেলা। তবে এর মাঝেও মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
এদিকে মুমিনুল হকের জন্য মিরপুর টেস্ট মোটেও ভালো যাচ্ছে না। প্রথম ইনিংসে ৪ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।
তবে যাই হোক ২য় দিনে ভালো ভাবে শেষ করেছে। আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিনের খেলা শেষে ক্রিজে অপরাজিত আছেন মুশফিকুর রহিম (৩১) এবং মাহমুদুল হাসান জয় (৩৮)। বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান, এখনও ১০১ রানে পিছিয়ে রয়েছে তারা। প্রথম বাংলাদেশী হিসেবে মুশফিক ২৮ রান করার মাধ্যমেই টেস্টে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। মিরপুর টেস্ট শুরুর আগে এই মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল ৩৯ রান। যদিও প্রথম ইনিংসে ১১ রানে আউট হয়ে তাকে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
মুশফিকুর রহিম ৯৩ টেস্টে ৩৮.৪৮ গড়ে এখন পর্যন্ত ৬০০৩ রান করেছেন, যেখানে তিনি ১১টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি করেছেন। টেস্টে ৬ হাজার রান করা বিশ্ব ক্রিকেটের ৭৪তম ব্যাটসম্যান হিসেবে তিনি এই কীর্তি গড়েছেন। বাংলাদেশের মধ্যে টেস্টে তার পরেই রয়েছেন তামিম ইকবাল, যিনি ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন। তামিমের পরেই আছেন সাকিব আল হাসান, যিনি ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। মুমিনুল হক ৬৬ টেস্টে ৪২৬৯ রান সংগ্রহ করেছেন।

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৭ ঘণ্টা আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬