
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েতের আয়োজন করেছে। এই গণজমায়েত মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জানা গেছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্টার প্রকাশ করে গণজমায়েতের ঘোষণা দেন। তা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। পোস্টের ক্যাপশনে তিনি উল্লেখ করেন, "সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গণজমায়েত।"
সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি মন্তব্য বিক্ষোভের নতুন তরঙ্গ তৈরি করেছে। আগের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। সেই সময় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ পত্র দিয়ে পালিয়ে যান এবং তা রাষ্ট্রপতি গ্রহণ করেন।
কিন্তু, সাম্প্রতিক সময়ে *মানজমিন* পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ বা নথি তার কাছে নেই। তিনি বলেন, “বহু চেষ্টা করেও আমি পদত্যাগপত্র সংগ্রহ করতে ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।” এই কথা শোনার পরই সাধারণ জনতা সহ ছাত্ররা ক্ষোভে ফেটে যায়।
এঘটানার পরিপ্রেক্ষিতে গোটা দেশে শুরু হয়েছে বিক্ষোভ আর নানা কর্মসূচির ডাক দিয়েছে। ছাত্র-জনতা দাবি করছে, বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ না করলে সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে।
শুধু তাই নয় তারা ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপকে কেন্দ্র করে গণজমায়েতের আয়োজন করে। বিশেষ করে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগের হামলা এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি আরও জোরালো হয়েছে।
গণজমায়েতে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৩ মিনিট আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
৩৫ মিনিট আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিকাজ ও সাগরে মাছ ধরার কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
৫১ মিনিট আগে

জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
১ ঘণ্টা আগে

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি আরবের ১ রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনে সৌদি রিয়ালের বিপরীতে টাকার বিনিময় হার ১৩ পয়সা কমেছে।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিট্যান্সের বিনিময় হার গুরুত্বপূর্ণ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ২৪ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৮ পয়সা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৪ পয়সা।
২ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
৯ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
৯ ঘণ্টা আগে