সদ্য সংবাদ
কাশ্মীর উত্তেজনায় তুরস্ক পাকিস্তানের পাশে
নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরে ভারতীয় বাহিনীর সামরিক অভিযানের পর ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে তুরস্ক। ভারতের ‘বিনা উসকানির আগ্রাসন’ এবং এতে বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আঙ্কারা।
বুধবার (৭ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেন। আলোচনায় তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আশ্বাস দেন।
এদিকে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে একটি বিতর্কিত দাবি ঘিরে। পাকিস্তান সরকার দাবি করেছে, কাশ্মীর সীমান্তের এক সামরিক চৌকিতে ভারতীয় সেনারা ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে। এই তথ্য পাকিস্তানের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মন্তব্য করেন, “যারা আগেই তদন্তে অস্বীকৃতি দিয়েছিল, এখন তারাই পালিয়ে যাচ্ছে।”
তবে পাকিস্তানের এই দাবির সত্যতা এখনো স্বাধীন কোনো আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করতে পারেনি।
রনি/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর