
নিজস্ব প্রতিবেদক: চলমান ঝড়বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির ভেতরেই নতুন করে উদ্বেগ বাড়াল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। তারা জানিয়েছে, চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও তাপপ্রবাহের সম্ভাবনাও।
আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ১ থেকে ৩টি লঘুচাপ। এর মধ্যে এক বা একাধিক লঘুচাপ নিম্নচাপে রূপ নিয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এতে দেশের বিভিন্ন এলাকায় ২ থেকে ৩ দিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন পর্যন্ত হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, মে মাসে দেশের কিছু অঞ্চলে দেখা দিতে পারে গরমের আরেকটি চরম রূপ—তাপপ্রবাহ। পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও মৃদু (৩৬–৩৭.৯°C), মাঝারি (৩৮–৩৯.৯°C) এবং তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া—সব মিলিয়ে মে মাসজুড়ে দেশের সামনে প্রকৃতির কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে। তাই দেশের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মেহরিন/

হাসান: আন্তর্জাতিক স্বর্ণবাজারে হঠাৎ করেই বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পতন গত চার দশকের মধ্যে অন্যতম বড় ধস এবং এটি ১৯৮৩ সালের পর স্বর্ণের দামের সবচেয়ে বড় পতনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
২ দিন আগে

হাসান: দেশের বাজারে অল্প সময়ের ব্যবধানে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। মাত্র পৌনে ছয় ঘণ্টার ব্যবধানে দুই দফায় সোনার দাম কমানো হয়েছে। এতে করে একদিনেই ভরিপ্রতি সোনার দাম কমেছে মোট ১৫ হাজার ৩৩৮ টাকা। নতুন দরে ভালো মানের এক ভরি সোনার দাম নেমে এসেছে আড়াই লাখ টাকার নিচে।
২ দিন আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে উৎসবমুখর পরিবেশের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঈদের সকালে এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর যখন শাওয়ালের চাঁদ দেখা যায়, তখন মুসলিম বিশ্বের হৃদয়ে নেমে আসে আনন্দ, প্রশান্তি ও কৃতজ্ঞতার আবহ। সেই আনন্দকে পূর্ণতা দেয় পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে ঈদের নামাজ মুসলিম সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জে দায়ের করা বহুল আলোচিত একটি ‘হত্যা’ মামলায় অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এই মামলায় জিহাদ (১১) নামের এক কিশোরকে নিহত দেখানো হয়েছিল।
৩ দিন আগে

রাকিব: আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ঈদের আনন্দের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ধাঁচের ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
৩ দিন আগে

দীর্ঘ এক মাস রোজার পর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের দিন ঠিক করতে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে কমিটি ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ মার্কিন দূতাবাস বি১-বি২ (B1/B2) ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাত্রা করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে। বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কিছু কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৩ দিন আগে

৩ দিন আগে