
তাইজুল ইসলাম মিরপুর টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস গড়ে পেছনে ফেলেছেন সাকিবকে। টোনি ডি জোর্জি এবং ম্যাথু ব্রিটজকে এক ওভারেই আউট করে টেস্ট ক্রিকেটে নিজের ২০০তম উইকেট শিকার করেন তাইজুল, যা তাকে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক ছোঁয়ার গৌরব এনে দিয়েছে। এর আগে, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে টেস্টে ২০০ উইকেটের কীর্তি গড়েছিলেন। এবার পিছনে পড়ে গেলেন সাকিব।
সাকিবের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের মূল দায়িত্ব তাইজুলের ছিল তাইজুলের কাঁধে। মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ছিল চারটি উইকেট, যা তিনি ব্রিটজকে আউট করে পূরণ করেন। এই মাইলফলক ছোঁয়ার পরও থেমে থাকেননি তাইজুল, একে একে আরও উইকেট শিকার করে ম্যাচে ৫ উইকেট পূর্ণ করেন। এটি তার ক্যারিয়ারের ১৩তম "ফাইফার"।
এই নিয়ে তাইজুলের উইকেট সংখ্যা এখন ২০১। তার ওপরে আছেন কেবল সাকিব আল হাসান, যার টেস্ট উইকেট সংখ্যা ২৪৬। তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ, যার দখলে রয়েছে ১৮৩টি উইকেট।
ম্যাচের প্রেক্ষাপটে, প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হলে দক্ষিণ আফ্রিকা জবাবে ৩৩ রানের লিড নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান, যেখানে একাই ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৩ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৬ দিন আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬