
নিজস্ব প্রতিবেদক: সরকার ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার মাত্র ৬৯০ টাকায় দিচ্ছে। অথচ দেশের অধিকাংশ মানুষই এই তথ্য জানেন না। অনুসন্ধানে উঠে এসেছে, একটি শক্তিশালী সিন্ডিকেট প্রতিবছর গ্যাস খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।
চট্টগ্রামের রাহেলা বেগম এখনো খড়-কাঠ জ্বালিয়ে রান্না করেন। সাত সদস্যের পরিবারে মাসে দরকার পড়ে দুইটি সিলিন্ডার। বাজারে যার দাম প্রায় ২৯০০ টাকা। অথচ সরকার যে মাত্র ৬৯০ টাকায় এই সিলিন্ডার দিচ্ছে, সে বিষয়ে তিনি একেবারেই অজ্ঞ।
রাহেলা বলেন, “৬৯০ টাকায় গ্যাস পেলে এত কষ্ট করে কাঠ জ্বালাতাম না।”
এই অবস্থার প্রভাব সারাদেশেই লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ তো বটেই, এমনকি অনেক গ্যাস বিক্রেতাও জানেন না সরকারি দামের এই গ্যাসের কথা।
একজন দোকানি বলেন, “নয় বছর ধরে গ্যাস বিক্রি করি, কিন্তু কোনোদিন ৬৯০ টাকার সিলিন্ডার দেখিনি। আমাদের কাছে আসে অনেক দামে।”
তথ্য অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গত ৪১ বছর ধরে প্রতিবছর গড়ে ১২ লাখ এলপিজি সিলিন্ডার সরবরাহ করে আসছে। তবে প্রশ্ন থেকে যায়, এই বিপুল পরিমাণ গ্যাস কোথায় যাচ্ছে?
এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, কিছু অসাধু ডিলার, পরিবেশক এবং কিছু সরকারি কর্মকর্তার সমন্বয়ে গড়ে উঠেছে একটি চক্র। তারা সরকারি দরের গ্যাস সাধারণ মানুষের কাছে না পৌঁছে বেশি দামে বাজারে বিক্রি করছে। এতে প্রতিবছর প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকার গ্যাসের অপব্যবহার হচ্ছে।
সরকারি গ্যাস প্রাপ্তি ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি, দুর্বল নজরদারি এবং জবাবদিহিতার অভাবই এই সিন্ডিকেটের উত্থানের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে সাধারণ মানুষ যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি রাষ্ট্রও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
সোহাগ/

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
২ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৪ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১৫ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৫ ঘণ্টা আগে