
নিজস্ব প্রতিবেদক: ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) আবারও তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত অভিযোগ করেছে যে, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে সীমান্ত বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
পহেলগামে সন্ত্রাসী হামলার পর, পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে নিয়মিতভাবে গুলি চালিয়ে ভারতীয় সেনাদের উসকানোর চেষ্টা করছে, এমন দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
গত সপ্তাহে পহেলগামে একটি বড় সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যা গত কয়েক দশকে অন্যতম বড় হামলা ছিল। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এটি ছিল সবচেয়ে বড় হামলা। ২২ এপ্রিল, কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যার মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন। ভারত পাকিস্তানকে এই হামলার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে, তবে পাকিস্তান তা অস্বীকার করেছে।
এই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ২৪ এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি ঘটে।
ভারতের দাবি, পাকিস্তানি সেনারা প্রথমে গুলি চালায় এবং ভারত তাদের পাল্টা জবাব দেয়। তবে উভয় পক্ষই নিশ্চিত করেছে যে, বেসামরিক জনগণের ওপর কোনো গুলি চালানো হয়নি।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শনিবার রাতে পাকিস্তানি সেনারা তুতমারি গালি ও রামপুর সেক্টরে বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। ভারতের সেনাও তাদের উপযুক্ত পাল্টা আক্রমণ করে।
ভারত দাবি করেছে, গত তিন দিনে তিনবার পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে। এর পাশাপাশি, ভারত সিন্ধু নদীর পানি বণ্টনের চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
এছাড়া, ভারত আজাদ কাশ্মীরের ঝিলম নদীর পানি হঠাৎ করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ভারতের এই পদক্ষেপের পর, স্থানীয় প্রশাসন হাতিয়ান বালা জেলায় বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে এবং মসজিদে ঘোষণার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানি গণমাধ্যম দুনিয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক নিয়ম ও পানি চুক্তির পরিপন্থী। পাকিস্তানের জনগণ এই কার্যকলাপের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানাচ্ছে।
সোহাগ/

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সৌদি রিয়ালের বর্তমান দর জেনে নেওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় হার যেকোনো সময় কমতে বা বাড়তে পারে।
১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ দর তুলে ধরা হলো।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ ঘিরে একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার নিয়ে প্রবাসী বাংলাদেশি ও দেশটিতে ভ্রমণকারীদের আগ্রহ রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিঙ্গিতের বর্তমান মূল্য জানতে চান।
৩ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ। দেশে পরিবার-পরিজনের কাছে টাকা পাঠানোর আগে অনেকেই জানতে চান, আজ ১ সিঙ্গাপুর ডলারে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে।
৩ ঘণ্টা আগে

টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। দিনটি সরকারি সাধারণ ছুটির তালিকায় না থাকায় সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।
৪ ঘণ্টা আগে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
৬ ঘণ্টা আগে

জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যজনিত সমস্যার কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
৬ ঘণ্টা আগে