
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উন্নয়ন ও পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। সম্প্রতি দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই অঙ্গীকার করেন তিনি।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন, “সংস্কার ও পুনর্গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে—আমি দৃঢ়ভাবে এতে বিশ্বাস করি। আমরা আপনার নেতৃত্বে আস্থা রাখি।” তিনি আরও জানান, বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে একজন ঘনিষ্ঠ সহযোগী নিয়োগ করবেন।
অধ্যাপক ইউনূস এ সময় কাতারের সহযোগিতা চেয়ে বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য, বিশেষ করে তরুণদের ভবিষ্যৎ গঠনে আমাদের কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা প্রয়োজন।” জবাবে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশে কারিগরি সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কাতারের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং দোহায় আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে এ বিষয়ে উচ্চপর্যায়ের সংলাপের আয়োজন করায় কাতারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে শেখ মোহাম্মদ বলেন, “বাংলাদেশ এক কোটি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্ববাসীর সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।” এসময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।
বৈঠকে গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস গাজার মানবিক সংকটে আন্তর্জাতিক নীরবতায় দুঃখ প্রকাশ করেন এবং আল জাজিরার সাহসী ভূমিকার প্রশংসা করেন।
নারী ক্রীড়াবিদদের উন্নয়নে কাতারের সহযোগিতা চেয়েছেন অধ্যাপক ইউনূস। বৈঠকের শেষ পর্যায়ে তিনি শেখ মোহাম্মদকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা কাতারের প্রধানমন্ত্রী আনন্দের সাথেই গ্রহণ করেন।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন—পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
রুবেল/

রাকিব: পবিত্র রমজান মাস শেষের দিকে। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন অধীর আগ্রহে শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বিশ্বের দুটি মুসলিম প্রধান দেশ Turkey ও Singapore আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতেও এই সিদ্ধান্ত নিয়েছে।
১৮ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার (১৮ মার্চ) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশে আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
১ দিন আগে

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানতে দেশের মানুষ দারুণ উৎসুক। এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের ফলাফল অনুযায়ী ঘোষণা করা হবে, এবারের ঈদ কবে উদযাপিত হবে।
১ দিন আগে

হাসান: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে জানা যাবে এবার ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমান-এর শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিলেও নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
১ দিন আগে

হাসান: দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল করতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।
১ দিন আগে

হাসান: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিক ও কর্মজীবীদের ক্ষেত্রে রিয়ালের দামের সামান্য পরিবর্তনও রেমিট্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
১ দিন আগে

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নিয়মিত দেশে টাকা পাঠান, তাদের জন্য বৈদেশিক মুদ্রার সামান্য ওঠানামাও বড় প্রভাব ফেলতে পারে।
১ দিন আগে

১ দিন আগে