সদ্য সংবাদ
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, যা বললেন আদালতে
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছে উত্তরা পশ্চিম থানা। আজ, ২৩ এপ্রিল, তাকে ঢাকার আদালতে হাজির করা হয়।
সকাল ৯টা ৫৫ মিনিটে যখন তিনি আদালতে প্রবেশ করেন, তার পরনে ছিল একটি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট। শুরুতে হাস্যোজ্জ্বল মনে হলেও, কাঠগড়ায় দাঁড়ানোর পর দৃশ্যপট বদলে যায়—চোখের কোণে জমে ওঠে অশ্রু, ধীরে ধীরে ফুঁপিয়ে উঠেন, কান্নায় ভেঙে পড়েন সাবেক এই প্রসিকিউটর।
এ সময় তার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে দেখা যায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে, সাবেক আইজিপি শহিদুল হক এবং ছাত্রলীগের সাবেক নেতা তানভীর হাসান সৈকতকে।
শুনানির একপর্যায়ে তার আইনজীবী আদালতের উদ্দেশ্যে বলেন, “তুরিন আফরোজ নির্যাতনের শিকার হয়েছেন। তিনি নিজেই কিছু বলতে চান।” বিচারকের অনুমতি পেয়ে তুরিন বলেন, “আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি, কখনও কোনো রাজনৈতিক পদে ছিলাম না। বর্তমানে আমি শারীরিকভাবে গুরুতর অসুস্থ, ঠিকমতো হাঁটতেও পারি না।”
তবে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তার বক্তব্যকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে বলেন, “তিনি আদালতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।” এর উত্তরে তুরিন আফরোজ বিচারকের সামনে নিজের পায়ে নির্যাতনের চিহ্ন দেখান।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাকে মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখান। এরপর পুলিশ পাহারায় তাকে হাজতে নিয়ে যাওয়া হয়। যদিও মুখে তখনো একফোঁটা হাসি ছিল, বাকরহিত ছিলেন তিনি।
উল্লেখ্য, ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়, সেখান থেকেই আজ আদালতে আনা হয় তাকে।
রিয়া/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল