
নিজস্ব প্রতিবেদক: প্রফেসর ইউনুসের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার এক গভীর সংকটে পড়েছে। মূল সমস্যা তাঁর চিন্তাধারায়—তিনি রাষ্ট্র পরিচালনার জটিল বিষয়গুলো এনজিওর দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছেন। এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ইউনুস সরকারের এই ‘এনজিও মনোভাব’ রাষ্ট্র পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
রাষ্ট্র কোনো একমাত্রিক বিষয় নয়। এটি বহুমাত্রিক ও সূক্ষ্ম কাঠামোর সমষ্টি। সেখানে এনজিওর মতো একমুখী চিন্তা প্রয়োগ করলে নীতিগত বিপর্যয় অনিবার্য—এটা ইতিমধ্যেই তাঁর সরকারের কিছু সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে।
প্রফেসর ইউনুসের ধারণা, সমাজের জন্য ভালো কিছু করতে চাইলে তা দ্রুত কার্যকর করাই যথেষ্ট। গণতান্ত্রিক পর্যালোচনার প্রয়োজন নেই—এই চিন্তাভাবনাই তাঁকে চোরাবালিতে ঠেলে দিয়েছে। কিন্তু রাষ্ট্রের কাঠামো এনজিওর মতো নয়—এখানে প্রতিটি সিদ্ধান্তে জনগণের বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধকে গুরুত্ব দিতে হয়।
সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের একটি প্রতিবেদন ঘিরে বিতর্ক তুঙ্গে। এই প্রতিবেদনে ধর্মীয় আইনের কিছু দিককে নারীবিদ্বেষী বলা হয়েছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ধর্মীয় বিশ্বাস মানুষের আত্মিক চেতনার অংশ—এমন সংবেদনশীল বিষয়ে হঠাৎ করে প্রশ্ন তোলা জনগণের জন্য তা গ্রহণযোগ্য নয়।
এছাড়াও, যৌনকর্মীদের 'শ্রমিক মর্যাদা' দেওয়ার প্রস্তাবও বিতর্কিত। এটি বাস্তবতা বিবেচনা না করে সরাসরি পশ্চিমা ধারণা থেকে আমদানি করা। অথচ ইউরোপের বহু দেশ, যেমন ফ্রান্স বা সুইডেন, এখন যৌনকর্মীদের নয় বরং খদ্দেরদের অপরাধী করার পথে হাঁটছে। সেখানে আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে উল্টো পথ নেওয়া কতটা বাস্তবসম্মত?
নারীর সম্পত্তির অধিকার নিয়েও বিতর্ক আছে। অনেকের মতে ধর্মীয় বিধানে মেয়েরা বৈষম্যের শিকার। কিন্তু এই বিধান শুধু সম্পত্তির হিসাব নয়, বরং সমাজে পারিবারিক সম্পর্ক ও দায়িত্ববোধের একটা ভারসাম্য রক্ষা করে। ভাই-বোন, মামা-ভাগ্নে সম্পর্ক আমাদের সমাজ কাঠামোর ভিত্তি—এগুলো ভেঙে দিলে সমাজও টিকবে না।
ভারতের মুসলিম সমাজের ওয়াকফ সম্পত্তি এখন ইউনিফর্ম সিভিল কোড-এর মাধ্যমে সরকার কব্জা করতে চাইছে। বাংলাদেশের ক্ষেত্রেও ‘সম্পত্তিতে সমান অধিকার’-এর মতো ধারণার মাধ্যমে ধর্মীয় কাঠামো দুর্বল করার চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন ইউনুস। তাই তাঁর দায়িত্ব এই দেশের মানুষের বিশ্বাস, ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতিকে সম্মান করা। বিদেশি দাতাদের ধারণা দিয়ে রাষ্ট্র চালানো যাবে না—এই দেশ কোনো গবেষণাগার নয়, এই জাতি কোনো পরীক্ষার গিনিপিগ নয়। এই জাতি গড়ে উঠেছে বিশ্বাস, ঐতিহ্য আর আত্মপরিচয়ের ভিতের উপর।
এই বাস্তবতা যদি তিনি অগ্রাহ্য করেন, তাহলে একদিন এই জনগণই তাঁর বিরুদ্ধে দাঁড়াবে। তখন তাঁর বড় পরিচয় বা বিদেশি সমর্থন কোনোটিই কাজে আসবে না—ইতিহাস বারবার তা প্রমাণ করেছে।
তাই, জনগণের সঙ্গে সংযোগ অটুট রেখে, তাদের বিশ্বাস ও সমাজ কাঠামোকে শ্রদ্ধা করে রাষ্ট্র পরিচালনা করলেই তিনি দীর্ঘস্থায়ী নেতা হয়ে উঠতে পারবেন। না হলে, তিনিও ইতিহাসে পরিণত হবেন আরেকটি ব্যর্থ অধ্যায়ে—যা মনে রাখা হবে শুধু আক্ষেপ আর হতাশার সঙ্গে।
সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে