
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিআইডির তদন্তে উঠে এসেছে, কানাডা ও দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান MTFE এ অর্থ আত্মসাৎ করেছে।
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল লেনদেন সংক্রান্ত অপরাধ নিয়ে কাজ করছে সিআইডি। তাদের অনুসন্ধানে দেখা যায়, দেশের সাধারণ মানুষ মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে Binance নামের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে ক্রিপ্টোকারেন্সি কিনতেন। কিন্ত ক্রিপ্টো কেনার পর সেই টোকেন চলে যেত MTFE-র অ্যাকাউন্টে। কিছুদিন পরেই প্রতিষ্ঠানটি উধাও হয়ে যায়।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ।
Binance-এর সঙ্গে এই প্রতারণার বিষয়টি জানাতে Team 360 Degree নামের একটি অনুসন্ধানী দল Binance কর্তৃপক্ষকে ইমেইল পাঠায়। Binance জানায়, তারাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং তদন্ত করছে। কিন্তু এরপর আর কোনো জবাব মেলেনি।
সিআইডি আরও জানায়, MTFE-এর সঙ্গে Binance-এর কোনও আনুষ্ঠানিক চুক্তি ছিল না। বিনিয়োগকারীরা বুঝতেই পারেননি যে তারা আসলে একটি ভুয়া প্ল্যাটফর্মে বিনিয়োগ করছেন। MTFE লোকজনকে তাদের নিজস্ব তৈরি করা নেটওয়ার্কে বিনিয়োগে উৎসাহিত করলেও সেটি বাস্তবে ছিল না কোনও বৈধ ক্রিপ্টো বিনিয়োগ।
তারা জনগণের কাছ থেকে টাকা নিয়ে জমা দিত OKX নামের আরেকটি প্ল্যাটফর্মে। OKX-কে চিঠি পাঠানোর পর সিআইডি প্রায় ৩.৭ মিলিয়ন ডলার (প্রায় ৪০ কোটি টাকা) ফ্রিজ করতে সক্ষম হয়েছে। এই টাকা ফেরত আনার প্রক্রিয়া চলছে।
তদন্তে উঠে এসেছে, অনেকেই অনলাইন জুয়া ও মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসার আড়ালে অর্থ পাচারে জড়িয়ে পড়েছেন। মোবাইল ব্যাংকিং থেকে টাকা তুলে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে পরে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো।
গুলিস্তানের এক মোবাইল দোকান মালিক মাইনুদ্দিন রাজু এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। রাজুর সঙ্গে যুক্ত ছিলেন কামরুজ্জামান শুভ, যিনি অনলাইন জুয়ার মাধ্যমে আয় করে Rith Group নামে একটি কোম্পানি গড়েন। এমনকি তিনি আওয়ামী লীগের একটি উপকমিটিতেও ছিলেন, যদিও এখন সেই ঠিকানায় নতুন প্রতিষ্ঠান রয়েছে।
Team 360 Degree তাদের খুঁজতে রামগঞ্জে গেলেও রাজু বর্তমানে চীনে আছেন বলে জানা গেছে এবং শুভকেও পাওয়া যায়নি।
সিআইডিতে এমন শত শত অভিযোগ জমা পড়লেও আইনের দুর্বলতার কারণে অনেক অপরাধী ধরা পড়ছে না। তদন্তকারীরা বলছেন, এই ধরনের অপরাধ এত দ্রুত ছড়াচ্ছে যে এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়াবহ বিপদ হতে পারে।
বর্তমানে দেশে প্রায় ২০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত। এক গবেষণায় দেখা গেছে, ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১তম। অথচ বাংলাদেশে এখনো ক্রিপ্টোকারেন্সি আইনগতভাবে বৈধ নয়।
বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টোকারেন্সিকে উপেক্ষা নয়, বরং নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা উচিত। এর আগে দেশের সাইবার নিরাপত্তা, হ্যাকিং প্রতিরোধ ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়াতে হবে।
সাধারণ মানুষকে সতর্ক করে বলা হচ্ছে— যাচাই-বাছাই ছাড়া বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবেন না। কারণ এই খাতে এখনও বহু ফাঁদ পাতা রয়েছে।

৬ ঘণ্টা আগে

হাসান: দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বহুল আলোচিত নবম পে-স্কেল এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি উঠলেও বাস্তবে সেটি কার্যকর হওয়ার সময়সূচি এখনও অনিশ্চিত। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার প্রত্যাশা বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে—এ বিষয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাকি রয়েছে।
৭ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে ইতিহাসের নতুন অধ্যায় রচিত হলো। টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়ে ভালো মানের সোনার মূল্যকে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। একসঙ্গে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন, যিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
১৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
১ দিন আগে

রাকিব: সারা দেশে কয়েকদিনের জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যেই দেশের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সন্ধ্যার মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে।
১ দিন আগে

রাকিব: রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে টানা ছুটি থাকলেও ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ছুটির সময়েও দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

হাসান: চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অনুদানের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ মার্চ থেকে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
১ দিন আগে