
গত ৫ আগস্টের ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের পর, আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে যান এবং অনেকে দেশও ছেড়েছেন। তবে, সরকারের পতনের আগের দিন, ৪ আগস্ট থেকে দলের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে গোপন এক বরত দিয়ে জানা যায় যে তিনি ভারতে অবস্থান করছেন।
কিছু কিছু সূত্র বলছে, ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেছেন, আবার অনেকে দাবি করছেন তিনি এখনো দেশে রয়েছেন। বেশ কয়েকটি খবরে বলা হচ্ছে, কাদের যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং সেখান থেকে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন।
কাদের ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা শুনেছেন কাদের ভারতে পৌঁছেছেন, তবে তার সঙ্গে তাদের যোগাযোগ হয়নি। ধারণা করা হচ্ছে, কাদেরের কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা নেই, ফলে তিনি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে গেছেন। এছাড়া আরও জানা গেছে যে, আগস্টের তৃতীয় সপ্তাহে তিনি গুলশান থেকে যশোর সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন এবং সেখানে একটি প্রভাবশালী কর্মকর্তার আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এর আগে তিনি গুলশানে আত্মগোপনে ছিলেন।
পলাতক হবার পর ওবায়দুল কাদেরের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘদিন কোনো পোস্ট দেখা যায়নি, যা তার অবস্থান নিয়ে আরও সন্দেহ তৈরি করেছে। তার অনুপস্থিতি নিয়ে দলের ভেতরেও নানা আলোচনা হচ্ছে, বিশেষ করে সরকার পতনের জন্য অনেকেই তাকে দায়ী করছেন।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। কাদেরের অবস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য না থাকলেও অনুসন্ধানী সাংবাদিকতা এর সমাধান দিতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এরই মধ্যে, গত ১৭ অক্টোবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের ১৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

কুড়িগ্রামের উলিপুরে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৪ ঘণ্টা আগে

সারা দেশে টানা দুই দিন এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। কোম্পানিগুলোর ইচ্ছামতো দাম বৃদ্ধি, পুলিশের হয়রানি এবং অযৌক্তিক জরিমানার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এ ধর্মঘট পালন করা হবে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়তে পারেন।
৫ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
৭ ঘণ্টা আগে

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে থাকবে সরকারি ছুটি। একই সঙ্গে দিবস উদযাপনে অতিরিক্ত ব্যয় কমানো, জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে চলা এবং সরকারি দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

জন্মনিবন্ধন সনদ শিশুর স্কুলে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি কাজে প্রয়োজন হয়। কিন্তু অনেকের জন্মনিবন্ধনে নামের বানান, জন্মতারিখ কিংবা বাবা-মায়ের তথ্য ভুল থাকে। আবার কেউ কেউ নিজের জন্মনিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম জানেন না।
১ দিন আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা কিংবা কাজের প্রয়োজনে পাসপোর্ট গুরুত্বপূর্ণ একটি নথি। তবে নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি দিতে হয় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হলে কীভাবে নবায়ন করতে হয়—এসব বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
১ দিন আগে

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
১ দিন আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
১ দিন আগে