
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অজানা কারণে শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর শিক্ষাভিসা বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় শিক্ষার্থীরা, তবে বাংলাদেশি, চীনা, নেপালি এবং দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছেন।
আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (AILA)–এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু গত কয়েক মাসেই ৩২৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিলের খবর পাওয়া গেছে। এর মধ্যে অর্ধেকই ভারতীয়, ১৪ শতাংশ চীনা এবং বাকিরা বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিক।
এভাবে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চিন্তিত।
এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বিভাগ। জানা গেছে, তারা গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম বিশ্লেষণ করছে এবং এতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, এই প্রযুক্তির ভুল বিশ্লেষণের কারণে অনেক নির্দোষ শিক্ষার্থীও ভিসা বাতিলের শিকার হচ্ছেন – যাদের বিরুদ্ধে কোনো অপরাধ বা নিয়ম ভঙ্গের প্রমাণ নেই। এমনকি যারা ফিলিস্তিনপন্থী কোনো বিক্ষোভেও অংশ নেননি, তারাও এই প্রক্রিয়ার আওতায় পড়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্চে জানান, তারা এখন ‘ধর এবং বাতিল করো’ নীতিতে কাজ করছেন। শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে— দেখা হচ্ছে, তারা ইহুদি বিরোধী কিছু বলছেন কি না বা হামাসের মতো সংগঠনকে সমর্থন দিচ্ছেন কি না।
বাতিল হওয়া ৩৭২ শিক্ষার্থীর মধ্যে অর্ধেকেরই ছিল F-1 ভিসা, যা যুক্তরাষ্ট্রে এক বছরেরও বেশি সময় কাজ করার সুযোগ দেয়। এখন যেহেতু তাদের ভিসা বাতিল হয়েছে, তারা আর কাজের অনুমতিও পাচ্ছেন না।
সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা ঘটেছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিশিগান এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে।

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। টানা দুই দফা দাম কমার পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
৭ ঘণ্টা আগে

রাকিব: বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা এবং জ্বালানি বাজারের অস্থিরতার কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। এর ফলে সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, যা ইতোমধ্যে ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে।
৭ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
১ দিন আগে

সাকিব: দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য চালু করা নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। চারদিকে উৎসবের আমেজ তৈরি হলেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এখনো উৎসব ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। ঈদের আর মাত্র ১১–১২ দিন বাকি থাকলেও বোনাস কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে জমা হবে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার সর্বশেষ বিনিময় হার প্রতিদিন জানানো হয়ে থাকে।
১ দিন আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা যেন থামছেই না। মাত্র একদিন আগে দাম কমানোর পর আবারও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে এই মূল্যবান ধাতুর দামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে