
নিজস্ব প্রতিবেদক: নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে দুপুরের রোদ ছড়াচ্ছে ঝলক। মোদি দুপুরের পনির-রুটি আর ডাল শেষ করলেও ঘুম যেন চোখে আসতে চাইছে না। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেই ভেসে ওঠে এক পরিচিত মুখ—শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরে যিনি ভারতের সবচেয়ে "নির্ভরযোগ্য" প্রতিবেশী নেতা। ভারতের স্বার্থে বারবার নিজের দেশের জনমতকে উপেক্ষা করে যিনি সিদ্ধান্ত নিয়েছেন। মোদির কাছে শেখ হাসিনা মানে ছিল দক্ষিণ সীমান্তে এক নিশ্চিন্ত আস্থার নাম। কিন্তু হাওয়া বদলেছে। সেই নির্ভরতার জায়গায় এখন এক নতুন নাম—ড. মুহাম্মদ ইউনূস।
যিনি একসময় পরিচিত ছিলেন ক্ষুদ্রঋণের পথিকৃত, নোবেলজয়ী এক শান্ত মানুষ হিসেবে—আজ তিনিই হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আবহে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর।
মোদির ভয়টাই সত্যি হলো। তিনি জানতেন, ইউনূস রাজনীতিতে এলে তিনি "চুপ থাকবেন না"—আর সেটাই হয়েছে। ইউনূস যেন ছক ভেঙে ফেলেছেন। তিনি শেখ হাসিনা নন, যিনি দিল্লির কথায় মাথা নোয়ান। তিনি নিজের ছন্দে এগোচ্ছেন, আর একের পর এক চাল দিয়ে যাচ্ছেন—ভারতের কূটনৈতিক দাবার বোর্ডে।
ড. ইউনূসের কৌশলিক পদক্ষেপগুলো একের পর এক চাপে ফেলছে ভারতকে— - পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার বার্তা - চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো - যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে কাছে টানা - সৌদি আরবকে অর্থনৈতিক বিনিয়োগে যুক্ত করা
এসব মিলিয়ে বাংলাদেশ আজ আর কারও ছায়াতলে নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ কূটনৈতিক ব্যালান্সিংয়ের কেন্দ্রে।
বিগত ১৫ বছর বাংলাদেশ ছিল ভারতের ছায়ায়। তিস্তার পানি না পাওয়া, সীমান্তে হত্যা, এনআরসি আতঙ্ক—সবকিছুতে শেখ হাসিনা মুখ বুজে সহ্য করে গেছেন। সেই নীরবতা আজ বিদ্রোহে রূপ নিয়েছে, আর সেই শূন্যতায় জায়গা নিয়েছেন একজন অধ্যাপক—ড. ইউনূস।
তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন 'একপাক্ষিক বন্ধুত্বের' সময় পেরিয়ে এসেছে। ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশ এখন নিজেই এক শক্ত অবস্থান তৈরি করছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ রিপোর্ট বলছে, বাংলাদেশের ৭০% অস্ত্র এখন আসে চীন থেকে—যার মধ্যে রয়েছে যুদ্ধজাহাজ, রাডার, মিসাইল সিস্টেম। ভারত মহাসাগরে এ এক নতুন প্রতিপক্ষের আগমন, যার নেতৃত্বে ইউনূসের কূটনৈতিক চিন্তাভাবনা।
ইতিহাসের ঘরে এক বড় ধাক্কা দিয়েছেন ড. ইউনূস—১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে। ইসলামাবাদ যদি ক্ষমা চায়, তাহলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ হবে—এটাই ভারতের মাথাব্যথার বড় কারণ।
আজ শেখ হাসিনা অতীত, আর সামনে যিনি উঠে এসেছেন, তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন—তিনি এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক থ্রিলারের নায়ক। তাঁর প্রতিটি পদক্ষেপ এখন পরিণত হচ্ছে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে