
নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূস—শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের কাছে এক গর্বিত নাম। শান্তির নোবেল পুরস্কার, প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম, এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল—বিশ্বের মর্যাদাপূর্ণ তিনটি পুরস্কারে ভূষিত মাত্র সাতজনের একজন তিনি। এই তালিকায় রয়েছেন মার্টিন লুথার কিং জুনিয়র, মাদার তেরেসা এবং নেলসন ম্যান্ডেলার মতো কিংবদন্তিরা।
২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী এই মহান মানুষটি ইতিমধ্যেই ৪০টিরও বেশি দেশের ১৪৬টি আন্তর্জাতিক পুরস্কার ও ৬৬টি সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ‘থ্রি জিরো’ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন—একটি বৈপ্লবিক উদ্যোগ যার লক্ষ্য দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন দ্রুতই দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তরুণ-তরুণী, বৃদ্ধ, নারী—সবাই এক কাতারে এসে দাঁড়ায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশত্যাগে বাধ্য করা হয়। আর ৮ আগস্ট, দেশের জন্য এক ঐতিহাসিক দিনে, ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি কি কুসন্তান যে দেশ ছেড়ে যাব? আমি এ দেশের সন্তান, এখানেই থাকবো।” এই কথার মধ্যে ছিল এক গভীর দেশপ্রেম, যা আজকের সময়ে বিরল।
ঈদের আগে-পরে দেশের নানা প্রান্তে এখন একটাই দাবি উঠে আসছে—"ড. ইউনূসকে অন্তত পাঁচ বছরের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব দিন"। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে "জাতীয় নাগরিক পার্টি"সহ কয়েকটি নতুন রাজনৈতিক দল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও লক্ষ করা যাচ্ছে একরকম একতাবদ্ধতার ছবি—হাজারো মানুষ পোস্ট, কমেন্ট, আর পোল-এ বলছে: “নির্বাচন নয়, ইউনূস স্যারকে পাঁচ বছর চাই।”
অন্যদিকে, বিএনপির মতো দলগুলো নির্বাচনমুখী অবস্থান নিলেও সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান এক অবিশ্বাস ও ক্ষোভ স্পষ্ট। জনগণ বলছে—"যারা বারবার দুর্নীতি করেছে, তাদের আর বিশ্বাস নেই। এবার চাই এক শুদ্ধ, স্বচ্ছ নেতৃত্ব।"
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন স্লোগান: ? “ইফতারের আগে নির্বাচন নয়” ? “বাঁচাতে হবে ড. ইউনূসের সরকারকে” ? “ড. ইউনূস থাকলে আমরা নিরাপদ”
বর্তমান বাস্তবতা বলছে—বাংলাদেশ এক নতুন বাঁকে দাঁড়িয়ে। মানুষ আর শুধু কথা নয়, কার্যকর পরিবর্তন চায়। অনেকে বলছেন, ২০২৫ সালের জুলাইয়েও যদি প্রয়োজন হয়, তবে আরেকটি গণআন্দোলন গড়ে তোলা হবে—যেমনটি হয়েছিল ২০২৪ সালে।
জনগণের বার্তা আজ খুবই স্পষ্ট—“রাজনীতি অনেক হয়েছে, এখন চাই উন্নয়ন। চাই একজন বিশ্বাসযোগ্য, নৈতিক নেতৃত্ব।” আর সেই নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন ড. ইউনূস।
এই অন্তর্বর্তী সরকার আজ জনআস্থার প্রতীক। তার নেতৃত্বেই বাংলাদেশ পারে দুর্নীতি, দারিদ্র্য ও বৈষম্যের ঊর্ধ্বে উঠতে। তাই দেশজুড়ে আজ একটাই ধ্বনি— “নির্বাচন নয়, ড. ইউনূসকে পাঁচ বছর চাই!”
সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে