
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশের এক জনপ্রিয় টেলিভিশন টকশোতে মুখোমুখি হন বাংলাদেশের দুই আলোচিত ব্যক্তিত্ব—সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। দুই প্রভাবশালী ব্যক্তির মুখোমুখি আলোচনা যেন রীতিমতো আলোড়ন তুলেছে দর্শকমহলে। উঠে এসেছে রাজনীতি, সমাজ ও অর্থনীতি ঘিরে বহু আলোচিত-সমালোচিত প্রসঙ্গ।
অনুষ্ঠানের শুরুতেই দীর্ঘ অসুস্থতার পর টেলিভিশনের পর্দায় ফেরা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, “আল্লাহর অশেষ রহমতে, অনেক দিন পর দেশের মানুষকে আবার সরাসরি কিছু বলতে পারছি। আমার কারাবন্দি সময়ে যারা দোয়া করেছেন, সংগ্রাম করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
রাজনীতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করে তিনি আরও বলেন, “দীর্ঘ আন্দোলনের পর আমরা একদল অবৈধ শাসকের কবল থেকে মুক্ত হয়েছি। এটা শুধু রাজনৈতিক জয় নয়, এ বিজয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন আমাদের প্রয়োজন গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়া—যেখানে তরুণরাই হবে মূল চালিকা শক্তি।”
অন্যদিকে ড. ইউনুস নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমি কখনোই রাজনীতিবিদ ছিলাম না, নইও। অনেকবার আমাকে দেশের দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু আমি তা গ্রহণ করিনি। আমি সবসময় বিশ্বাস করি, যার যা কাজ, সে তাই করুক। আমি ব্যবসা করি সমাজের কল্যাণের জন্য, ব্যক্তিগত লাভের জন্য নয়।”
তিনি জানান, “গ্রামীণ টেলিকম একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি কারো ব্যক্তিগত মালিকানায় নয়। এর লভ্যাংশ দিয়ে আমরা নানা ধরনের সামাজিক উদ্যোগ পরিচালনা করি। গ্রামীণফোন থেকেও যে মুনাফা আসে, তা ব্যবহার করা হয় মানুষের জীবনমান উন্নয়নে। আমি টেলিনরকেও এই মডেলে আনতে চেয়েছিলাম, কিন্তু তারা রাজি হয়নি। তাই গ্রামীণ টেলিকমকেই সামাজিক ব্যবসার রোল মডেল হিসেবে চালাচ্ছি।”
টকশোতে সবচেয়ে আলোচিত অংশ ছিল ২০০৭ সালের ওয়ান-ইলেভেন এবং তখন ড. ইউনুসের ভূমিকা নিয়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “সামরিক সরকার আমাকে ক্ষমতায় যেতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সারারাত তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, এটা আমার কাজ নয়। আমি রাজনীতি করতে চাইনি, এখনও চাই না।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও উন্নয়নের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিহিংসা নয়, ঐক্যই হোক আমাদের শক্তি।”
এই টকশো ছিল না শুধুই দুই বিশিষ্টজনের কথোপকথন—বরং এটি ছিল বাংলাদেশের বর্তমান বাস্তবতা, রাজনৈতিক অবস্থান ও সামাজিক চ্যালেঞ্জ নিয়ে এক উন্মুক্ত মঞ্চ। কে কোথায় দাঁড়িয়ে আছেন, কে কী বিশ্বাস করেন—সব কিছু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই আলোচনা।
রিপোর্ট: সোহাগ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে