
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন— আর চুপ করে থাকার সময় নেই, এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “এক গালে চর খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়ার দিন শেষ। যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। অপেক্ষা করলে চলবে না, এখনই সময় কাজ শুরু করার।”
২০০১ সালের দুঃসময় মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “তখন আমরা সহ্য করেছি, ধৈর্য ধরেছি। দেশটাকে এগিয়ে নিয়েছি। কিন্তু এখন আমাদের অর্জন, উন্নয়ন— সব ধ্বংসের পাঁয়তারা চলছে। তাই আর বসে থাকার সুযোগ নেই। সবাইকে নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে।”
তিনি দৃঢ়ভাবে বলেন, “আওয়ামী লীগে নেতৃত্বের অভাব নেই। দুর্দিনে যারা পাশে থাকে, তারাই আসল নেতা। এখন আর হুকুমের অপেক্ষা নয়— আমি নির্দেশ দিয়েছি, সবাই মাঠে নামুন।”
২১ আগস্ট গ্রেনেড হামলা এবং অতীতের নানা চড়াই-উতরাইয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, নিশ্চয়ই তিনি আমার মাধ্যমে দেশের মঙ্গল করতে চান। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে তুলেছি। কিন্তু আবারও সেই উন্নয়ন ধ্বংসের ষড়যন্ত্র চলছে।”
দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনার আহ্বান: “আমি আপনাদের বলবো— ধৈর্য ধরুন, একসাথে থাকুন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখন বিচার-বিবেচনার সময় নয়, এখন এক হয়ে দেশের জন্য কাজ করার সময়।”
শেষে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে রক্ষা করতে হবে দুর্বৃত্ত, খুনি, জঙ্গি, দুর্নীতিবাজদের হাত থেকে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু— বাংলাদেশ চিরজীবী হোক।”
সোহাগ/

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
৫ মিনিট আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
৭ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৯ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
২০ ঘণ্টা আগে