
নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে ফের কালো মেঘের আনাগোনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ১২ এপ্রিল থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টির বলয়। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্রঝড়ের দেখা মিলতে পারে। এই সময় তাপমাত্রা সামান্য কমবে, বাড়বে ভ্যাপসা গরমের অনুভূতি।
? ১২ এপ্রিল (শনিবার): রংপুর ও সিলেটের কিছু এলাকায়, আর রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকায় দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে।
? ১৩ এপ্রিল (রবিবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
? ১৪ এপ্রিল (সোমবার): উল্লেখিত অঞ্চলগুলিতে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে।
? ১৫ এপ্রিল (মঙ্গলবার): সব বিভাগেই দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
? ১৬ এপ্রিল (বুধবার): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ খুলনা ও বরিশালের কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া আরও ঠান্ডা লাগতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে, তাই খোলা মাঠ বা উঁচু জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষক, জেলে এবং বাইরে কাজ করা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
— শেখ ফরিদ/

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
১ ঘণ্টা আগে

জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যজনিত সমস্যার কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। বিশেষ করে ২২ ক্যারেট সোনার আজকের দাম কত, এক ভরি সোনার দাম কত এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজকের Gold Rate কী নির্ধারণ করেছে এসব জানতে চান অনেকেই।
১২ ঘণ্টা আগে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার হিসাবে সৌদি আরবে ১ রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। এর আগের দিন সোমবার ১৪ সেপ্টেম্বর ১ সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের রেটে সামান্য পরিবর্তন এসেছে।
২৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। শুধু তাই নয়, গেজেট প্রকাশের আগে যে খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর কথা, সেটিও এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি।
১ দিন আগে

দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়ন ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১ দিন আগে

আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ দিন আগে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য ও নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।
২ দিন আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
২ দিন আগে