
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে এক ব্যতিক্রমধর্মী চিরকুট। সেখানে নাম-পরিচয়হীন এক ব্যক্তি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে **আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাওয়ার** আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
চিরকুটটিতে লেখা ছিল: ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই – সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।”
শনিবার (১২ এপ্রিল) সকালে পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স ও ২টি ট্যাংক খোলা হয়। সেখানে পাওয়া গেছে ২৮ বস্তা নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। এখনও গণনার কাজ চলমান, যেখানে অংশ নিয়েছেন প্রায় ৪০০ সদস্যের একটি দল।
পাগলা মসজিদের দানবাক্স সাধারণত তিন থেকে চার মাস পরপর খোলা হয়। এবার ৪ মাস ১২ দিন পর দানবাক্সগুলো খোলা হলো। এর আগে, ২০২৩ সালের ৩০ নভেম্বর সর্বশেষ গণনায় পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা, যা ছিল মসজিদের ইতিহাসে রেকর্ড পরিমাণ।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “পাগলা মসজিদ কিশোরগঞ্জের একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ববহ স্থান। শুধু মুসলমান নয়, সব ধর্মের মানুষ এখানে দান করেন। এই দানের অর্থ দিয়ে একটি বৃহৎ ও আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।”
পাগলা মসজিদের দানবাক্সে রাজনৈতিক বার্তা বা ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রকাশ করে চিরকুট দেওয়ার ঘটনা নতুন নয়। তবে ড. ইউনূসকে কেন্দ্র করে এমন স্পষ্ট রাজনৈতিক বার্তা এই প্রথম ধরা পড়ল, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সোহাগ/

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। বিশেষ করে ২২ ক্যারেট সোনার আজকের দাম কত, এক ভরি সোনার দাম কত এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজকের Gold Rate কী নির্ধারণ করেছে এসব জানতে চান অনেকেই।
১০ ঘণ্টা আগে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার হিসাবে সৌদি আরবে ১ রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। এর আগের দিন সোমবার ১৪ সেপ্টেম্বর ১ সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের রেটে সামান্য পরিবর্তন এসেছে।
২১ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। শুধু তাই নয়, গেজেট প্রকাশের আগে যে খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর কথা, সেটিও এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি।
২৩ ঘণ্টা আগে

দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়ন ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
২৩ ঘণ্টা আগে

আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ দিন আগে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য ও নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।
১ দিন আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
১ দিন আগে

নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১ দিন আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
১ দিন আগে