
নিজস্ব প্রতিবেদক: পণ্যজটের অজুহাত দেখিয়ে গত ৮ এপ্রিল হঠাৎ করেই ভারত তার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের আমদানি-রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত কেবল বাণিজ্যিক নয়, বরং এর পেছনে রয়েছে কূটনৈতিক বার্তা।
ঘটনাটির সময়টাও ছিল তাৎপর্যপূর্ণ—ঠিক তখনই ঢাকায় চলছিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যেখানে বাংলাদেশ নিজেকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উপস্থাপন করছিল। ৭-১০ এপ্রিলের এ সম্মেলনে ২০০-এর বেশি বিদেশি বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, মোদি সরকারের এ পদক্ষেপ আসলে বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার একটি প্রচ্ছন্ন চেষ্টাও হতে পারে—“ভারতের ছায়া থেকে বেশি দূরে যেও না।”
তবে ভারত দাবি করেছে, এই সিদ্ধান্ত নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে না। কিন্তু বাস্তবে এর প্রভাব ভারতের উপরেই বেশি পড়বে বলে মনে করছেন অনেকে। কারণ, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার মাধ্যমে ভারতের যেসব বন্দর ও বিমানবন্দর রাজস্ব পেত, সেসব আয় এখন বন্ধ হয়ে যাবে।
এর জবাবে বাংলাদেশও দ্রুত কৌশলগত ব্যবস্থা নিয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, ভারত-নির্ভরতা কাটিয়ে চট্টগ্রাম ও পায়রা বন্দরের মাধ্যমে বিকল্প রুট গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে আকাশপথেও রপ্তানির সক্ষমতা বাড়ানো হচ্ছে।
বাংলাদেশ এখন চীন, তুরস্ক, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মনোযোগ দিচ্ছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের দ্বারও আবার খুলে গেছে।
বিশ্লেষকদের মতে, ভারত হয়তো ভেবেছিল ট্রান্সশিপমেন্ট বন্ধ করে বাংলাদেশকে চাপে ফেলবে। বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। বাংলাদেশ এখন আর আগের মতো নির্ভরশীল নয়, বরং পরিণত হয়েছে একটি আত্মনির্ভরশীল ও কৌশলী দেশ হিসেবে।
এখন দেখার বিষয়—মোদি সরকারের সিদ্ধান্তের জবাবে বাংলাদেশ আরও কীভাবে এগিয়ে যায়।
সোহাগ/

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
২ ঘণ্টা আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৯ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে