
সাকিব আল হাসানকে দেশে ফেরানো ও দেশে তার শেষ টেস্ট খেলায় অংশগ্রহণ নিয়ে তার ভক্তরা ক্রমেই বিক্ষোভ ও প্রতিবাদ জোরালো করছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, সাকিবকে টেস্ট সিরিজে খেলতে না দেওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই। সাকিবের ভক্তরা মনে করছেন, তাকে ইচ্ছাকৃতভাবে খেলায় বাধা দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মের পরিপন্থী।
এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে রাজনৈতিক কারণে খেলার বাইরে রাখার প্রমাণ পাওয়া গেলে সেই দেশের ক্রিকেট বোর্ড শাস্তির মুখে পড়তে পারে। সাকিবের ভক্তরা বলছেন, যদি সাকিবকে খেলার অনুমতি না দেওয়া হয়, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। সাকিব আল হাসান শুধু দেশের নয়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, তাই তাকে বাদ দেওয়া দেশের ক্রিকেটের জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন তার সমর্থকরা।
সাকিবের ভক্তরা সোসাল মিডিয়ায় সাকিবের পক্ষে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এবং সরাসরি মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে যে, সাকিবকে দলে ফিরিয়ে আনতে বিসিবির ওপর চাপ সৃষ্টি করা হবে। অনেকে সরাসরি আইসিসিতে অভিযোগ করারও পরিকল্পনা করছে, যেখানে তারা দাবি তুলবে সাকিবকে খেলার বাইরে রাখার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা তদন্ত করার জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের ভক্তরা ব্যাপক প্রচারণা চালাচ্ছে, যেখানে বিসিবির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের ক্রীড়ামহলও উদ্বিগ্ন হয়ে উঠেছে। যদি সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে না পারেন, তবে তা দেশের ক্রিকেটের জন্য বড় আঘাত হতে পারে।
চলমান এই আন্দোলন ও প্রচেষ্টা কোথায় গিয়ে শেষ হবে তা এখনই বলা কঠিন, তবে এটি বিসিবির ওপর চাপ বাড়াতে পারে এবং ভবিষ্যতে আইসিসির নজরে বিষয়টি আসার সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৪ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬