
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ জনপদে ঘটেছে এক ব্যতিক্রমী ও বিতর্কিত পারিবারিক ঘটনা, যা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মেয়ের শ্বশুরকে বিয়ে করে এখন একই ঘরে এক স্বামীকে নিয়ে বসবাস করছেন মা ও মেয়ে—দুজনেই ‘বউ’ হিসেবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় তার শ্বশুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে তিনি নিজের স্বামীকে তালাক দিয়ে গোপনে মেয়ের শ্বশুরকে বিয়ে করেন। স্থানীয়দের ভাষ্যমতে, এই সম্পর্কের সূচনা হয়েছিল ফোনালাপের মাধ্যমে, যা ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয়।
আরো পড়ুন- জীবনসঙ্গী কি ভাগ্যে লেখা নাকি নিজের কর্মফল!
বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে ওই নারী বলেন, “আমি আগেই তালাক দিয়েছি। সবসময় আইনের কথা মেনে চলা সম্ভব হয় না, বাস্তবতা অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।”
এমন জটিল পরিস্থিতিতেও মেয়েটি মায়ের সিদ্ধান্তে আপত্তি করেনি। তার ভাষায়, “মা এখন ভালো আছেন। আমি চাই না তিনি আবার পুরনো সংসারে ফিরে যান। যদি তিনি এখান থেকে চলে যান, তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন।”
এই ঘটনা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছেন সেই বাড়ির সামনে। গ্রামে একাধিক সালিশি বৈঠক হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো যায়নি। কেউ কেউ দাবি করেছেন, এসব সালিশে অর্থ লেনদেন হয়েছে, যদিও সংশ্লিষ্টরা তা অস্বীকার করেছেন।
আরো পড়ুন- ভূমিকম্পের ভয়ের ছায়ায় ঢাকা
মেয়ের বাবা অভিযোগ করে বলেন, “আমার স্ত্রী বেড়ানোর কথা বলে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে জানতে পারি তিনি মেয়ের শ্বশুরকে বিয়ে করেছেন। এটা আমার জন্য চরম অপমান, আমি এর বিচার চাই।”
এই ঘটনায় সামাজিক ও ধর্মীয় মহলে নানা প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক সম্পর্কের এমন ব্যতিক্রমী রূপ শুধু মূল্যবোধকেই আঘাত করে না, ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সমাজবিদদের মত, “এ ধরনের ঘটনা পরিবার, সমাজ ও সংস্কৃতির জন্য অশনিসঙ্কেত। বিষয়টি শুধু আইন নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও পুনর্মূল্যায়ন প্রয়োজন।”

নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাকি আনুষ্ঠানিকতাগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হলে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
৪ ঘণ্টা আগে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নতুন করে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বেতন স্কেলের সচিব কমিটি একটি চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত কাঠামোয় শুধু কর্মচারীর গ্রেড নয়, তিনি কোন এলাকায় কর্মরত রয়েছেন—সেটিকেও বাড়িভাড়া ভাতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান, যা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় হার নিয়মিত তুলে ধরা হচ্ছে।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার গহনার দামে ফের সুখবর এসেছে ক্রেতাদের জন্য। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে ফেরার পর তা আইনগত যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে ভেটিং প্রক্রিয়া চলছে। এই ধাপ শেষ হলেই এসআরও নম্বর দিয়ে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
৫ ঘণ্টা আগে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৬ ঘণ্টা আগে

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একটি সমন্বিত ভ্রমণ ভিসা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ভিসা খুব শিগগির চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
৭ ঘণ্টা আগে

রাজধানীর তেজগাঁওয়ে একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
৭ ঘণ্টা আগে