
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী ১৩ দিন সারা দেশের অধিকাংশ অঞ্চল থাকবে একটি মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই সময়ে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, এটি চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টিবলয় (ট্রপিক্যাল রেইনব্যান্ড)। ১০ এপ্রিল থেকে এটি চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এরপর ১৪ এপ্রিল থেকে এর প্রভাব ছড়িয়ে পড়বে দেশের আরও অনেক অঞ্চলে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে। মাঝারি প্রভাব পড়বে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে, আর তুলনামূলকভাবে কম প্রভাব পড়বে খুলনা ও বরিশালে।
এই বৃষ্টিবলয় ১০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২২ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ কালো মেঘের আবির্ভাব, প্রবল দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাতের ঘটনা ঘটবে। রেইনব্যান্ডটি উত্তরবঙ্গ, রংপুর ও কক্সবাজার দিয়ে দেশে প্রবেশ করে ২২ এপ্রিল সিলেট দিয়ে প্রস্থান করতে পারে।
এ সময় দেশের আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। যেসব এলাকায় বৃষ্টিবলয় বেশি সক্রিয় থাকবে, সেখানে মূলত মেঘলা আবহাওয়া বিরাজ করবে। বেশিরভাগ বৃষ্টি হবে হঠাৎ, স্বল্প সময়ের মধ্যে—যেমন: আচমকা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা কালো মেঘ, তারপর প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি, পরে আবার পরিষ্কার আকাশ।
তবে এই সময় বরিশাল, খুলনা ও রাজশাহীর কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অনুভূত হতে পারে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও বায়ুচাপের তারতম্যের কারণে সাময়িক উত্তাল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ:
- ঢাকা: ৫০–৭০ মিমি
- খুলনা: ২০–৩০ মিমি
- বরিশাল: ২০–৩৫ মিমি
- সিলেট: ৯০–১৩০ মিমি
- ময়মনসিংহ: ৫০–৭০ মিমি
- রাজশাহী: ৩০–৪৫ মিমি
- রংপুর: ৬০–৯০ মিমি - চট্টগ্রাম: ১৫–৫০ মিমি
এ ১৩ দিনের বৃষ্টিবলয় দেশের অনেক অঞ্চলের কৃষিকাজে সহায়ক হতে পারে, বিশেষ করে যেসব এলাকায় সেচের প্রয়োজন ছিল।
সিদ্দিকা/

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
৫ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
৩৮ মিনিট আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৭ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১০ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে