
নিজস্ব প্রতিবেদক: ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে দেশ-বিদেশে। বিশেষ করে, বাংলাদেশকে ঘিরে নেওয়া কিছু ভুল সিদ্ধান্তের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্তগুলো শুধু কৌশলগত ভুল নয়, বরং আত্মঘাতী।
বাংলাদেশে ড. ইউনুসের নেতৃত্বে বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়ছে। এই উন্নয়ন ভারতের মধ্যে একধরনের ঈর্ষার আবহ তৈরি করেছে। মোদি সরকার কৌশলগতভাবে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল ভিসা নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক সীমাবদ্ধতার মাধ্যমে। তবে, এতে লাভ তো হয়নি, বরং ভারতের নিজস্ব অর্থনীতিতে প্রতিকূল প্রভাব পড়েছে।
২০২০ সাল থেকে চালু থাকা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্প্রতি বাতিল করেছে ভারত। প্রাথমিকভাবে এতে বাংলাদেশি ব্যবসায়ীরা কিছুটা সমস্যায় পড়বেন ঠিকই, তবে দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি হবে—এমনটাই মত বিশ্লেষকদের।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ সহজেই পণ্য পৌঁছে দিত নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশে। এখন এই পথ বন্ধ হওয়ায় বাংলাদেশকে বিকল্প খুঁজতে হচ্ছে। তবে এতে ভারতের রাজস্ব এবং আঞ্চলিক প্রভাব খর্ব হবে।
বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব বলেন, “আমাদের বিমানবন্দরের পরিকাঠামো সীমিত, তবে বিকল্প পথ অবশ্যই খুঁজে বের করতে হবে। ভারতের চেয়ে আমাদের ক্ষতি কম হবে।”
বাফার সভাপতি কোভিদ আহমেদও একমত—“শুরুতে কিছুটা চাপ তৈরি হবে, তবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো বিকল্প ট্রান্সশিপমেন্ট হাব ব্যবহারের সুযোগ রয়েছে আমাদের সামনে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ৮ এপ্রিল থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—ভারতের নিজস্ব বন্দর ও বিমানবন্দরগুলোর যানজট, দেরি এবং খরচ বৃদ্ধি।
যদিও বাংলাদেশি পণ্যের জন্য নেপাল ও ভুটানে প্রবেশে বাধা থাকবে না বলা হয়েছে, বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই সিদ্ধান্ত আসলে এক অর্থনৈতিক দুর্বলতার প্রতিচ্ছবি। ভারতীয় রুপির দরপতন, শেয়ারবাজারে ধস এবং আর্থিক অনিশ্চয়তা দেশটিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
সোহাগ/

ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে ‘চূড়ান্ত’ পাল্টা হামলার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
৭ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নির্ধারণের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন সৌদি আরবে। আজ ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই জানানো হবে ঈদের চূড়ান্ত তারিখ। ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের নজর এখন আকাশের দিকে।
৮ ঘণ্টা আগে

হাসান: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়ে আহত হয়েছেন।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল সংঘাত ২০২৬-এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ব্যবস্থাতেও। সংঘাত পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের স্বস্তি দিতে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
২ দিন আগে

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
৪ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
৫ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৬ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
১০ মার্চ ২০২৬