
সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি দেশের ক্রীড়াঙ্গনে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করলেও সাকিব সেই ম্যাচ খেলতে কোন ভাবেই দেশে ফিরতে পারেননি। তার ভক্তরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিক্ষোভ শুরু করেছেন, যা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে।
এর আগে, সাকিবের বিরুদ্ধে বিভিন্ন মানুষ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সামনে স্লোগান দিয়ে মিছিল করেছেন এবং দেয়াল লিখনও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহের ঘটনাও ঘটেছে। আন্দোলনকারীরা সাকিবকে দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলার সুযোগ না দেওয়ার দাবি জানিয়ে শেরেবাংলায় স্মারকলিপি জমা দেন এবং তাকে দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানান।
১৭ অক্টোবর রাতে সাকিব প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, সাকিব তাকে কয়েকবার ফোন করেছিলেন, তবে বিষয়টি তার দায়িত্বের মধ্যে না থাকায় তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
আসিফ নজরুল বলেন, "সাকিবের মতো একজন ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। তবে, আন্দোলনের সময় যখন দেশে মানুষ মরছে, ক্ষোভ ও কষ্টে মানুষ দিন কাটাচ্ছে, তখন সাকিব কোথাও আনন্দ করছেন—এমন পোস্ট দেয়। এটা কীভাবে সম্ভব?"
তিনি আরও বলেন, "জুয়া, বেটিং এবং উশৃঙ্খল আচরণের জন্য রাষ্ট্রযন্ত্রের দুর্বলতাকে দায়ী করতে হয়। শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন, শাস্তি হবে না—এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে। এটা অনেককে বিভ্রান্ত করেছে, সাকিবকেও করেছে। মানুষের ক্ষোভ যৌক্তিক।"
গতকল ১৭ অক্টোবর ঢাকায় ফেরার কথা থাকলেও সাকিব নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে দেশে ফিরতে পারেননি। পরে জানা যায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৬ ঘণ্টা আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬