
বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের ক্রিকেটে বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে সাকিবকে বাদ দেওয়ার ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুবাই থেকে তার যাত্রা নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়। অনেক আশা নিয়ে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সাকিব কিন্তু তা আর হলো না।
এই ঘটনার পর পরই সাকিবের ভক্ত এবং সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ বিসিবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে। তারা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে সাকিবকে ফিরিয়ে আনার এবং তাকে টেস্টে খেলার সুযোগ দেওয়ার জোর দাবি তোলে তার ভক্তরা।
সাকিব ক্রিকেট ভক্তদের ভাষ্য হলো, সাকিব দেশের ক্রিকেটে ১৭ বছরের ক্যারিয়ারে অসাধারণ অবদান রেখেছেন। তারা বলছেন, তারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, শুধুমাত্র সাকিবকে তার প্রাপ্য সম্মান দিতে এবং তাকে মাঠে ফিরিয়ে আনার জন্য আওয়াজ তুলেছেন। যা সাকিবকে কিছুটা সস্তি দিয়েছে।
সেই ভক্তদের মতে, সাকিবের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো আইনের মাধ্যমেই সমাধান করা উচিত, তবে তাকে দেশে ফিরতে বাধা দেওয়া অনুচিত। আন্দোলনরতদের দাবি, সাকিবকে মিরপুর টেস্টে শেষবারের মতো দেশের মাটিতে খেলার সুযোগ দিতে হবে এবং তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিসিবি ও অন্যান্য পক্ষ জড়িত থাকতে পারে।
এছাড়া, ভক্তদের অভিযোগ, সাকিবকে মাঠে ফিরতে না দেওয়ার পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে, যা বিসিবির পরিকল্পনারই অংশ হতে পারে। তাদের মতে, বিসিবি বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ না করে পরিস্থিতি আরও জটিল করছে। অনেকেই বলছেন, সাকিবের অবসর যদি মিরপুরে না হয়, তবে বিসিবির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও দায়িত্বে থাকতে পারবেন না।

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৬ ঘণ্টা আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬