
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এবার একটি নতুন রূপে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ১০ এপ্রিল থেকে শুরু হওয়া "বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫" এর মাধ্যমে বিশ্বের শীর্ষ ধনীদের বিনিয়োগে বাংলাদেশের উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে। তবে, পরিবর্তনটি কী? কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান।
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস কয়েক মাস আগে বলেছিলেন, "বিশ্বকে আমাদের কাছে আসতে হবে, আমাদের আর বিশ্বে যেতে হবে না।" তার এই বক্তব্যের বাস্তবতা এখন দৃশ্যমান হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত, যার বাস্তব রূপ দেখতে চলেছে দেশ।
"বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫", যা ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে, কেবলমাত্র বিনিয়োগ আকর্ষণের মঞ্চ নয়, বরং এটি বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের এক নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ২৩৩০ জন বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে ৫৫০ জনেরও বেশি বিদেশী বিনিয়োগকারী রয়েছেন। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর, এবং জাপানসহ বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
এই সামিটের লক্ষ্য বাংলাদেশে অপ্রকাশিত বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক বিনিয়োগ সংযোগ স্থাপন করা। এতে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের নাম শুনলেই সম্মেলনের গুরুত্ব সহজেই অনুমেয়। বিশ্বের শীর্ষ প্রভাবশালী কোম্পানির প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।
৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম, মিরসরাই এবং কোরিয়ান ইপিজেড পরিদর্শন করবে। একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৮ এপ্রিল বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াই হাজারের বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন, এবং দিনশেষে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৯ এপ্রিল হবে সামিটের মূল অনুষ্ঠান, যা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে শুরু হবে। একই দিনে তরুণ উদ্যোক্তা এক্সপো, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির নবায়নযোগ্য জ্বালানী বিষয়ক ব্রেকআউট সেশন এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল বিভিন্ন ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে, যেমন ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, এবং স্বাস্থ্যসেবা।
এছাড়া, এই দিনটি বাংলাদেশের জন্য এক বিশাল পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, এবং স্মার্ট ডিজিটাল ইকোনমি নিয়ে বড় ধরনের আলোচনা হবে। সামিটের মাধ্যমে বাংলাদেশের নতুন দিগন্তে প্রবাহিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া, ৯ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করবে স্টারলিংক, যা সামিটের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের নামকরা কর্পোরেট নেতারা, রাষ্ট্রদূতরা, এবং স্থানীয় উদ্যোক্তারা একত্রিত হবে।
এটি শুধু বিনিয়োগের সুযোগ নয়, বরং এটি "ব্র্যান্ড বাংলাদেশ" গঠনের একটি বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই সামিট বাংলাদেশের অর্থনৈতিক গল্পে একটি মাইলফলক হিসেবে পরিগণিত হবে। ১০ এপ্রিলের পর বাংলাদেশের অর্থনৈতিক চিত্র সম্পূর্ণরূপে বদলে যাবে, এবং বাংলাদেশ শুধুমাত্র উন্নয়নশীল দেশ হিসেবে নয়, বরং একটি বিনিয়োগ কেন্দ্র হিসেবে তার অবস্থান প্রতিষ্ঠা করবে।
সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৪ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে