
এমার্জিং এশিয়া কাপে আজ নিজেদের ১ম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করতে নেমে হংকং তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে সক্ষম হয়।
জবাবে জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। দুই ওপেনিং ব্যাটার জিসান আলম ও পারভেজ হোসেন ইমন দলের জন্য মজবুত ভিত্তি গড়ে দেন। যদিও জিসান ১১ বলে ১১ রান করে আউট হন, পারভেজ ২৬ বলে ২৮ রান করেন।
এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় এবং অধিনায়ক আকবর আলী। দারুণ ব্যাটিং করেন দুজনে। তাওহীদ হৃদয় ২২ বলে ২৯ রান করেন এবং আকবর আলী খেলেন অধিনায়কোচিত একটি ইনিংস। মাত্র ২৪ বলে ৪৫ রান করে আকবর দলকে জয়ের পথে এগিয়ে নেন।
শেষ কাজ টা করেন শামীম হোসেন পাটোয়ারি। শেষের দিকে শামীম হোসেন পাটোয়ারী তার ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলে তিনি দলের জন্য ফিনিশার হিসেবে ভূমিকা রাখেন।
সবশেষে বাংলাদেশ ১০ বল হাতে রেখে ৫ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ৫ উইকেটে ১৫১ রান তুলে টাইগাররা এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়।
বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিপন মন্ডল। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন আবু হায়দার রনী, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৪ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬