
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার নাটোর জেলার পুরাতন জেলা প্রশাসকের বাংলোর একটি বাঁশঝাড়ের গর্তে পাওয়া গেছে, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ব্যালট পেপারগুলোর সঙ্গে পাওয়া গেছে কিছু কম্পিউটারের হার্ডডিস্ক, টেলিফোন সিলগালা করার উপকরণ এবং ভোটার তালিকা। শনিবার, জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরাতন ডাক বাংলো থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করে।
প্রাপ্ত তথ্যমতে, নাটোর জেলার লালপুর বাগাতিপাড়া আসনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিল মারা প্রায় ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। মূলত, জেলা প্রশাসকের পুরাতন বাংলোর ভিতরে একটি পুকুরে অস্ত্র উদ্ধার করার অভিযান চলছিল, এ সময় গোয়েন্দা সংস্থার সদস্যদের চোখে পড়ে এসব ব্যালট পেপার।
ব্যালট পেপার এবং অন্যান্য ডিভাইসগুলো কীভাবে সেখানে পৌঁছেছে, তা নিয়ে জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর রাশেদুল ইসলাম বলেন, “অনেক রুমে তালা ছিল না এবং আমরা জানি যে, পুরাতন এই জায়গাটির আর কোনো কার্যক্রম নেই। আমাদের জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে কোনো মামলা হয়নি, তাই আমরা এসব ব্যালট পেপার এখানে এনে সংরক্ষণ করে রেখেছিলাম। তবে, কে বা কারা এগুলো সরিয়ে গর্তে রেখেছে, তা আমরা জানি না।”
তিনি আরও বলেন, "এখানে কোনো আসনে মামলা হয়নি, তাই এসব ব্যালট পেপার বা ডিভাইসের সঙ্গে কোনো ধরনের জালিয়াতির সম্পর্ক নেই। এগুলো নিয়ম অনুযায়ী ছয় মাস পর সংরক্ষণ করা হয়েছিল।"
এছাড়া, বিতর্কিত ওই নির্বাচনের পরবর্তী সময়ে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকার পতন হয় এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতীয় দিল্লিতে গিয়ে আশ্রয় নেন, মাত্র সাত মাসের মাথায়।
রাকিব/

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের জ্বালানি তেল সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল বিক্রির ওপর নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকে এবং জনগণের প্রয়োজন মিটানো যায়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদেশ থেকে বড় পরিমাণ ডিজেল আমদানি করা হচ্ছে এবং একের পর এক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে।
১ দিন আগে