
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে প্রধান উপদেষ্টা চীনে একটি ব্যস্ত সফর করছেন, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান্য সরকারি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এসব বৈঠক থেকে বাংলাদেশ পেয়েছে নানা গুরুত্বপূর্ণ সুবিধা, যা বিশদভাবে তুলে ধরেছেন ইমতিয়াজ আলম।
প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের তৃতীয় দিনে, বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার ওপর একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দুই দেশের সম্পর্ক আরও গভীর ও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ এবং সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও তথ্যের আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া, এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা।
এছাড়া, প্রধান উপদেষ্টা চীনে পাঁচটি নতুন বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার ঘোষণা দিয়েছেন। এসব বিষয় হলো:
1. বিনিয়োগ আলোচনা শুরু করা।2. চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা।3. মংলাবন্দর আধুনিকীকরণ এবং সম্প্রসারণ।4. রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ।5. কার্ডিয়াক সার্জারি গাড়ির অনুদান।
এর আগে, বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা চীনের রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ডিং সুইংশিয়াং-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশন নিয়ে আলোচনা হয় এবং চীন ঘোষণা করে যে, বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর অব্যাহত থাকবে।
এ সময় চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়। ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন অর্জন করবে এবং এরপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তিন বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে। কানাডাও একই সুবিধা দেওয়ার কথা বললেও, তারা এখনও আইনগত পরিবর্তন আনেনি।
এছাড়া, প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে চীন বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন এবং শিল্পায়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। মংলাবন্দর আধুনিকীকরণ প্রকল্প এবং চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে বিনিয়োগের বিষয়ে চীনা কোম্পানিগুলোকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।
যৌথ বিবৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো, চীন ও বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শুরু করার বিষয়ে সম্মত হয়েছে। বিশেষভাবে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আম রপ্তানি শুরু করতে চায় এবং দুই দেশের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, বন্যা পূর্বাভাস, নদী খরন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে চীন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানানো হয়েছে।
চীনা নেতৃত্বকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ।
— ইমতিয়াজ আলম/

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
২ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতের (UAE) পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, সৃষ্টিশীল মেঘের প্রভাবে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ধুলা ও বালুঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থা শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে।
২ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
৩ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
৩ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৬ নভেম্বর ২০২৬