সদ্য সংবাদ
চীনের সহযোগিতায় সামরিক শক্তিতে অগ্রসর হচ্ছে বাংলাদেশ, বিপদে ভারত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উন্নয়নে চীন একটি গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে পরিচিত। চীন শুধুমাত্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার নয়, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে তাদের ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি সামরিক সম্পর্কও আরও গভীর হচ্ছে। চীনের সঙ্গে বাংলাদেশের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তা নীতিতে একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, যা ভারতের বর্তমান সরকারকে উদ্বিগ্ন করেছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর, চীন ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ১২ অক্টোবর, ড. ইউনুস ক্ষমতা গ্রহণের পর, চীনা যুদ্ধজাহাজ দুটি শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে। এমনকি রাজনৈতিক পরিবর্তনের পর, চীনা কর্মকর্তারা আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন।
বাংলাদেশ ও চীনের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে ড. মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফর থেকে। ২৬ মার্চ, তিনি চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন। বিশেষজ্ঞদের মতে, এই সফরটি সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং এতে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা তুঙ্গে উঠতে পারে।
এদিকে, চীনের প্রতিরক্ষা প্রযুক্তির রপ্তানি বাংলাদেশে নতুন এক দিশা সৃষ্টি করছে। বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম চীন থেকে বাংলাদেশে আসছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, চীন বাংলাদেশে ছোট ও মাঝারি আকারের অস্ত্র, রকেট, রকেট লঞ্চার, ম্যানপেড, হালকা যানবাহনসহ অন্যান্য সামরিক প্রযুক্তি রপ্তানি করছে। এছাড়া, চীন বাংলাদেশকে এমন কিছু প্রযুক্তি হস্তান্তর করেছে, যা বাংলাদেশকে তার নিজস্ব সামরিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রযুক্তি হস্তান্তর বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন কৌশলগত শক্তি যোগ করবে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ তার সামরিক নীতি আরও স্বাধীনভাবে পরিচালনা করতে সক্ষম হবে। সাধারণত, অস্ত্র বিক্রেতা দেশগুলো প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করে, তবে চীন বাংলাদেশকে সামরিক খাতে সহায়তা দিতে কোন শর্ত দেয়নি। এটি ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং দিল্লির কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
— শেখ ফরিদ
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)