
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব ধরনের ইন্টারনেট সেবার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ২২ মার্চ, শনিবার, কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবার খরচ কমে আসবে।
প্রধান উপদেষ্টা ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, সরকার মানুষের জন্য সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক গেটওয়ে স্তরে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে। একই সঙ্গে, ব্যাকবোন পর্যায়ে মোবাইল অপারেটরদের DWDM (ডেন্স ওয়েভ ডিভাইস মাল্টিপ্লেক্সিং) সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে টেলিকম কোম্পানির ট্রান্সমিশন খরচ প্রায় ৩৯ শতাংশ কমে যাবে।
এ বিষয়ে ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে, তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমাবে।
এছাড়া, আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশ সিমিউই-৬ সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হবে, যা দেশের ইন্টারনেট অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।
এনা/

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ দিন আগে

২০২৬ সালে ৩০ হাজার টাকা বাজেটে গেমিং ফোন কিনতে চাইলে শুধু ডিসপ্লের রিফ্রেশ রেট দেখলেই হবে না। ফোনের প্রসেসর, জিপিইউ, র্যাম, স্টোরেজের গতি, ব্যাটারি এবং দীর্ঘক্ষণ গেম খেলার সময় পারফরম্যান্স ধরে রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি বাজারে এই বাজেটে এমন কয়েকটি ফোন রয়েছে, যেগুলো গেমিংয়ের পাশাপাশি দৈনন্দিন কাজেও ভালো পারফরম্যান্স দিতে পারে।
৩ দিন আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পড়াশোনা, লেখালেখি, তথ্য খোঁজা থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এআই যে তথ্য দেয়, তা কতটা বিশ্বাসযোগ্য এবং মানুষের সিদ্ধান্ত ও আচরণে এআই কীভাবে প্রভাব ফেলতে পারে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কর্নেল টেক এআই অ্যান্ড সোসাইটি মাস্টারক্লাস’।
৩ দিন আগে

সরকারি বাঙলা কলেজের ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ’ পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে হাসান মাহমুদ ফারাবী এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।
৫ দিন আগে

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ-আইসিসিআর হলে অনুষ্ঠিত হল 'আগামী বাংলা'র নান্দনিক সৃজনশীল সম্মাননা প্রদান অনুষ্ঠান।
২৪ সেপ্টেম্বর ২০২৬

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬