
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দঃ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ঘরের মাঠে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে নিরাপত্তা শঙ্কার কারণে তার দেশে ফেরার পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। শুধু তাই নয় তার দেশে আসা নিয়েও তৈরি হয়েছে নতুন শঙ্কা।
যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে সাকিব দুবাইয়ে যাত্রাবিরতি করেছিলেন। সেখানে নিরাপত্তা শঙ্কার কারণে তাকে দেশে ফেরার বিষয়ে সতর্ক করা হয়। সরকার থেকে সবুজ সংকেত পেলেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিসিবির পক্ষ থেকে সিদ্ধান্ত আসে যে, নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে তাকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। তার শেষ আশাও পুরন হলো না।
দুবাইয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে মিরপুরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের বিরুদ্ধে প্রতিবাদ ও মিছিল হয়েছে। সাকিবকে দেশে ফিরতে বাধা দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে চাপ আসছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এখন পর্যন্ত যা খবর, সাকিবের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১ দিন আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬