
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি এই সুখবর জানান।
রাফি তার পোস্টে লেখেন, "আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। ০৩/১২/১৪৩১ বাংলা।" তবে তিনি কোথায় বিয়ে করেছেন, তা উল্লেখ করেননি। তবে পরে আরেকটি পোস্টে তিনি জান্নাতুল ফেরদৌস নামের একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন।
রাফির পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন, তিনি বরগুনায় বিয়ে করেছেন। এদিকে, জান্নাতুল ফেরদৌসের ফেসবুক প্রোফাইলেও দুজনের একটি ছবি পোস্ট করা হয়, যেখানে তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ। ১৭/০৩/২০২৫।"
খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
জানা যায়, জান্নাতুল ফেরদৌস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির সময় ঢাকার একটি কোচিং সেন্টারে একসঙ্গে পড়তেন। সেখান থেকেই তাদের পরিচয় ও সম্পর্কের সূত্রপাত। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন জানান, "আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে। গত মাসের ৮ তারিখ রাফির বাবার সঙ্গে আলোচনা করে বিয়ের দিন ঠিক করা হয়। আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদের পাশে রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে পরবর্তী আনুষ্ঠানিকতার কোনো দিন এখনো নির্ধারণ করা হয়নি।"

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
৫ ঘণ্টা আগে

ময়মনসিংহের দক্ষিণ গশফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কান্দিপাড়া বাজারের বিকাশ ও মোবাইল ফোন ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান টনিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা প্রবাসীর স্ত্রী নাছিমা আক্তার। জানাযায়, মোঃ মেহেদি হাসান টনিক কান্দিপাড়া বাসিন্দা মোঃ নাসির মিয়ার ছেলে। ভুক্তভোগী নাছিমা আক্তার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় বাদী হয়ে উপজেলার পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ দায়ের করেছেন।
১৮ ঘণ্টা আগে

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
১৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
১৮ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার ও বিভিন্ন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের রেট তুলে ধরা হয়েছে। দেওয়া তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর ২০২৬ সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২.৬২ টাকা। তবে একই তথ্যের শুরুতে গতকালের রেট হিসেবে ৩২.৬৮ টাকা উল্লেখ করা হয়েছে, তাই রেটের পরিবর্তন নিয়ে উৎসের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।
১৮ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি রিয়াল, ইউএই দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়াল ও বাহরাইনি দিনারসহ প্রায় সব মুদ্রার দাম আগের দিনের তুলনায় বেড়েছে।
১৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
২২ ঘণ্টা আগে

দেশের বাজারে আজ রোববার (৪ অক্টোবর) আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল। এরপর নতুন করে সোনা বা রুপার দাম পরিবর্তনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
২২ ঘণ্টা আগে