
নিজস্ব প্রতিবেদক: প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করার পর মাগুরার আট বছরের শিশুটি শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। শিশুটির মৃত্যুর পর তার পরিবারের মধ্যে এখনও শোকের ছায়া বিরাজ করছে। প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন শিশুটির বাবা-মাকে সান্ত্বনা দিচ্ছেন এবং কেউ কেউ সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন।
গতকাল শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ড. শফিকুর রহমান শ্রীপুর উপজেলার শিশুটির বাড়িতে গিয়ে এই ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন।
বিএনপির একটি প্রতিনিধিদলও পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে। তারা দাবি করেছেন, শিশুটির ধর্ষকদের বিচার ৯০ দিনের মধ্যে নয়, বরং সাত দিনের মধ্যে সম্পন্ন করা হোক।
নিহত শিশুটির মামা ইউসুফ বিশ্বাস জানান, শিশুটির বাবা মস্তিষ্কের এক ধরনের সমস্যায় ভুগছেন। শিশুটির মৃত্যু ছাড়াও তার পরিবারে আরও দুটি মেয়ে এবং এক ছেলে রয়েছে। বড় বোনকে বিয়ে দেওয়া হয়েছিল, তবে বাকি দুইটি ছোট। পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্য না থাকার কারণে মা সংসারের খরচ চালাতেন, তবে এখন অনেকেই তাদের সাহায্য করছে।
তিনি আরও বলেন, “সবাই বিচার চায়, সাহায্য করছে। কিন্তু আমাদের মেয়ে তো আর ফিরে পাব না।”
শিশুটির ছোট চাচি আঁখি খাতুন, যিনি শিশুটির বাড়ি থেকে মাত্র দুই মিনিট হাঁটা দূরত্বে বাস করেন, জানান, “সবাই যতটুকু পারে সাহায্য করছে, বিচার চাচ্ছে। তবে শিশুটির মা কান্না করছে, মানুষ বাড়িতে আসছে, সান্ত্বনা দিচ্ছে। কিন্তু শিশুটির বাবা তো কিছুই মনে রাখতে পারেন না, তিনি জানেন না মেয়েটি কোথায় গেছে।”
অপরদিকে, আঁখি খাতুন বলেন, শিশুটির বাবা মানুষ দেখে ভয় পাচ্ছেন। সকালে তাকে মাঠে ঘুরতে দেখে ডেকে খেতে দেওয়া হয়, তাকে অবুঝ শিশুর মতো পালানোর চেষ্টা করতে দেখা যায়। ঢাকায় এত লোক এবং ঘটনার প্রভাবে তিনি আরও বেশি ভয় পাচ্ছেন।
তিনি জানান, গত কয়েক দিন ধরে পরিবারটি মোবাইল কিংবা টিভি দেখার সময়ও পায়নি, এবং শিশুটির বোনকে শ্বশুরবাড়িতে পাঠানো হবে না।
জারিয়া গ্রামের ইউপি সদস্য রূপ কুমার মণ্ডল বলেন, “বড় বোন আর শ্বশুরবাড়িতে যাবে না। এই পরিবেশে কেউ সেখানে যেতে পারে না। মেয়েটির বিয়েটা তিন-চার মাস আগে হয়েছিল, এখন ওই ঘটনার পর পুরো এলাকাজুড়ে শোক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।”
এদিকে, শিশুটির মৃত্যুর পর ১৩ মার্চ রাতেই ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে, যা তার বোনের শ্বশুরবাড়ি, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় স্থানীয়রা। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন ওই বাড়িতে কিছুই অবশিষ্ট নেই এবং এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, “এ এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি, এটি আমাদের অসম্মানিত করেছে। এখানে ধর্ষকের কোনো ঠাঁই হবে না।”
মাগুরা সদর উপজেলায় ১৪ মার্চ সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করা হয়েছে এবং বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা পুলিশের হেফাজতে আছেন এবং গ্রেপ্তার হওয়ার পর তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার অগ্রগতি সম্পর্কে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে এবং শিশুটির মৃত্যুর কারণে নারী ও শিশু নির্যাতন আইনে হত্যার বিধান অনুসারে বিচার চলবে। যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে এবং প্রতিবেদন প্রস্তুত করা হবে।
রনি/

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
এই মাত্র

সাকিব: দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য চালু করা নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। চারদিকে উৎসবের আমেজ তৈরি হলেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এখনো উৎসব ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। ঈদের আর মাত্র ১১–১২ দিন বাকি থাকলেও বোনাস কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে জমা হবে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার সর্বশেষ বিনিময় হার প্রতিদিন জানানো হয়ে থাকে।
১ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা যেন থামছেই না। মাত্র একদিন আগে দাম কমানোর পর আবারও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে এই মূল্যবান ধাতুর দামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও কিছু গুরুত্বপূর্ণ সেবাখাতের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। রবিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জরুরি সেবা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক : স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা জোরদার করতে নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা দিতে সরকার নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আগামীকাল সকাল ১০টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মানুষের কাছে সোনা সব সময়ই একটি মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত। সৌন্দর্য, দীর্ঘস্থায়ী গুণ এবং নিরাপদ বিনিয়োগের সুযোগ থাকায় যুগ যুগ ধরে সোনার প্রতি মানুষের আগ্রহ অটুট রয়েছে। বিশেষ করে বিয়ের গয়না, আংটি, নেকলেস, কানের দুল, ব্রেসলেটসহ বিভিন্ন অলংকার তৈরিতে সোনার ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়।
১২ ঘণ্টা আগে