
আজ বিপিএলের ১১তম আসরের প্লেয়ার ড্রাফট শুরু হয় বেলা ১১ টায়। একটানা চলতে থাকা প্লেয়ার ড্রাফটে দেখা গেল দারুন চমক।বিপিএলের ৬ষ্ঠ রাউন্ডে উত্তেজনা তুঙ্গে ওঠে, যখন ফরচুন বরিশাল পরপর ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। জাতীয় দলের অভিজ্ঞ বাহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়ে বরিশাল তাদের স্পিন আক্রমণকে মজবুত করে তোলে। সবাইকে তাক লাগিয়ে দেন। এটি তাদের দল গঠনের ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, দুর্বার রাজশাহী তাদের স্কোয়াডে নতুন প্রাণ সঞ্চার করতে বিশ্বকাপজয়ী যুব দলের অধিনায়ক আকবর আলীকে অন্তর্ভুক্ত করেছে। আকবরের নেতৃত্বগুণ ও তরুণদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাদের দলের জন্য মূল্যবান সম্পদ হবে।
ড্রাফটের পরবর্তী রাউন্ডগুলোতেও খেলোয়াড়দের নাম ডাক হওয়ায় টুর্নামেন্টের উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে।
সেট ৪ রাউন্ড ১
রিশাদ হোসেন - ফরচুন বরিশাল
কামরুল ইসলাম রাব্বি - রংপুর রাইডার্স
মাহফুজুর রহমান রাব্বি - খুলনা টাইগার্স
নিহাদুজ্জামান - সিলেট স্ট্রাইকার্স
মারুফ মৃধা - চিটাগাং কিংস
আকবর আলী - দুর্বার রাজশাহী
আসিফ হাসান মিতুল - ঢাকা ক্যাপিটালস
সেট ৪, রাউন্ড ২
শাহাদাত হোসেন দীপু - ঢাকা ক্যাপিটালস
হাসান মুরাদ - দুর্বার রাজশাহী
রাহাতুল ফেরদৌস জাভেদ - চিটাগাং কিংস
নাহিদুল ইসলাম - সিলেট স্ট্রাইকার্স
মাহমুদুল হাসান জয় - খুলনা টাইগার্স
তওফিক খান তুষার - রংপুর রাইডার্স
তাইজুল ইসলাম - ফরচুন বরিশাল

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৪ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬