
ভারতের বিপক্ষে ৩য় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ বিশাল ব্যবধানে পরাজিত হয়। ভারত টস জিতে ব্যাটিং করার পর অসাধারণ ব্যাটিং পারফর্ম্যান্সে ৬ উইকেটে ২৯৭ রানের পাহাড় সমান রান সংগ্রহ দাঁড় করায়। সাঞ্জু স্যামসন ৪৭ বলে ১১১ রান করে দ্রুততম সেঞ্চুরি করেন এবং সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রান করেন। হার্দিক পান্ডিয়া (১৮ বলে ৪৭) এবং রিয়ান পরাগ (১৩ বলে ৩৪) শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন।
বল হাতে তানজিম সাকিব ৩টি উইকেট নেন এবং মাহমুদউল্লাহ, তাসকিন, মুস্তাফিজ একটি করে উইকেট শিকার করেন। তবে বোলিং ইউনিট ভারতের ব্যাটিং ঝড় থামাতে ব্যর্থ হয়।
২৯৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিকভাবে উইকেট হারায়। ব্যাটিংয়ে কারো কোন দায়িত্ব ছিলোনা। তাওহীদ হৃদয় ৪২ বলে অপরাজিত ৬৩ রান করেন এবং লিটন দাস ২৫ বলে ৪২ রান করেন, তবে দলকে জয়ের পথে নিয়ে যেতে ব্যর্থ হন। বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে এবং ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারে। এর ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, "আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের পরিকল্পনা কার্যকর করতে পারিনি। দেশের পিচের মান ও খেলোয়াড়দের দায়িত্বশীলতা বাড়ানো প্রয়োজন।"
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতীশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্ত্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
১ দিন আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬