সদ্য সংবাদ
সেনাপ্রধানের নতুন বার্তা
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ৩০০ ফিট এলাকায়। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টায় এই প্রতিযোগিতার প্রথম দৌড় শুরু হয়। "রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ম্যারাথনে ১০ হাজারের বেশি দৌড়বিদ অংশ নেন। এছাড়া, বিশ্বের ১০টি দেশের বেশ কয়েকজন আন্তর্জাতিক দৌড়বিদও এতে প্রতিনিধিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। একটি সুস্থ জাতি পেলে তা দেশের জন্য বড় সম্পদ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, ম্যারাথনের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়, বরং জাতিকে শারীরিকভাবে সক্রিয় করা। তরুণদের সুস্থ ও কর্মক্ষম রাখতে সেনাবাহিনী নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখবে।
সেনাপ্রধান জানান, আগামী ৩১ জানুয়ারি আরও বৃহৎ পরিসরে আন্তর্জাতিক ম্যারাথনের আয়োজন করা হবে। শুধু রাজধানীতেই নয়, ভবিষ্যতে দেশের বড় শহর ও জেলা পর্যায়েও এ ধরনের ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তরুণ প্রজন্মের শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আগে মিলিটারি একাডেমিতে ক্যাডেটদের মধ্যে যে শারীরিক সক্ষমতা দেখা যেত, এখন তা অনেক কমে গেছে। আগের মতো খেলার মাঠ নেই, দৌড়ঝাঁপও কমে গেছে। খেলাধুলার সুযোগ-সুবিধাও হ্রাস পেয়েছে। এ জন্যই আমরা তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে ম্যারাথনের মতো উদ্যোগ নিয়েছি।”
সেনাপ্রধান জানান, সুস্থ জাতি গঠনের জন্য সেনাবাহিনী শুধু ম্যারাথনই নয়, আরও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখবে। এতে তরুণদের মধ্যে শারীরিক সচেতনতা বাড়বে এবং তারা সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর সফল আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী দেশের যুবসমাজকে আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত করার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন দেশব্যাপী ক্রীড়ার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: সর্বশেষ যা জানা গেল
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম