
শাকিব খানের সম্প্রতি প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তির আগেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। প্রথমে পোস্টার, তারপর টিজার, আর এবার ছবির আইটেম গানের ঝলক প্রকাশ পেয়ে ব্যাপক আলোড়ন তুলেছে।
আজ শুক্রবার দুপুরে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘দরদ’ ছবির আইটেম গান ‘জিসম সে তেরে’-এর টিজার। এর আগের রাতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সামাজিক মাধ্যমে গানের পোস্টার শেয়ার করেছিলেন। মাত্র ৪৫ সেকেন্ডের এই টিজারে শাকিব খান ও সোনাল চৌহানের রোমান্স ভক্তদের মুগ্ধ করেছে। টিজারের শেষে একটি রহস্যময় বার্তা দেওয়া হয়, "দুলু মিয়া ইজ কামিং।"
মেগাস্টার শাকিব খান নিজেও সামাজিক মাধ্যমে এই গান শেয়ার করে লিখেছেন, "বছরের সেরা রোমান্টিক গানটি উন্মোচন হলো। খুব শিগগিরই পুরো গানটি শোনা যাবে।" আর দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করছে।
গানের টিজারটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। শাকিব ও সোনালের রোমান্টিক দৃশ্য নিয়ে নেটিজেনরা প্রশংসা করছেন এবং ‘দরদ’ ছবিটি ব্লকবাস্টার হিসেবে দেখার আশা প্রকাশ করছেন।
‘দরদ’ সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত। সাইকো থ্রিলার ধাঁচের এই ছবিতে শাকিব খান অভিনয় করছেন দুলুর চরিত্রে, আর সোনাল চৌহান তাঁর স্ত্রীর চরিত্রে। আরও আছেন ওপার বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেবসহ বেশ কিছু বলিউড ও টলিউড তারকা। বাংলাদেশ থেকে এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে অংশ নিচ্ছেন।

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে Apple-এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন iPhone 18 Pro Max। তবে ফোনটি কেনার আগে শুধু দাম কিংবা ক্যামেরার বৈশিষ্ট্য দেখলেই চলবে না। একই মডেলের ফোনের দাম, আমদানির দেশ, সিম ব্যবহারের সুবিধা, ওয়ারেন্টি ও বিক্রয়-পরবর্তী সেবায় পার্থক্য থাকতে পারে।
২৩ ঘণ্টা আগে

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৬ দিন আগে

২০২৬ সালে ৩০ হাজার টাকা বাজেটে গেমিং ফোন কিনতে চাইলে শুধু ডিসপ্লের রিফ্রেশ রেট দেখলেই হবে না। ফোনের প্রসেসর, জিপিইউ, র্যাম, স্টোরেজের গতি, ব্যাটারি এবং দীর্ঘক্ষণ গেম খেলার সময় পারফরম্যান্স ধরে রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি বাজারে এই বাজেটে এমন কয়েকটি ফোন রয়েছে, যেগুলো গেমিংয়ের পাশাপাশি দৈনন্দিন কাজেও ভালো পারফরম্যান্স দিতে পারে।
২ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পড়াশোনা, লেখালেখি, তথ্য খোঁজা থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এআই যে তথ্য দেয়, তা কতটা বিশ্বাসযোগ্য এবং মানুষের সিদ্ধান্ত ও আচরণে এআই কীভাবে প্রভাব ফেলতে পারে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কর্নেল টেক এআই অ্যান্ড সোসাইটি মাস্টারক্লাস’।
২ অক্টোবর ২০২৬

সরকারি বাঙলা কলেজের ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ’ পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে হাসান মাহমুদ ফারাবী এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।
৩০ সেপ্টেম্বর ২০২৬

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ-আইসিসিআর হলে অনুষ্ঠিত হল 'আগামী বাংলা'র নান্দনিক সৃজনশীল সম্মাননা প্রদান অনুষ্ঠান।
২৪ সেপ্টেম্বর ২০২৬

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬